চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মানিতে প্যাসেঞ্জার ট্রেনে আগুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৭ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

জার্মানির বার্লিন শহরে প্যাসেঞ্জার ট্রেনে আগুন ধরার ঘটনা ঘটেছে। ট্রেনে যখন আগুন লাগে, তখন ভিতরে যাত্রীরা ছিলেন। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি।

রোববার (৩ নভেম্বর) রাত ৯: ৫০ নাগাদ এই ঘটনা ঘটেছে বার্লিন আর ব্র্যান্ডেনবুর্গ স্টেশনের মাঝখানে। ট্রেনের অ্যালার্ম শুনেই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী।

দমকলের কর্মীরা জানিয়েছেন, ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে ছিল। আচমকাই একটি আওয়াজ শোনা যায়। কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের চালক দেখতে পান বিপুল পরিমাণ ধোঁয়া বার হচ্ছে ট্রেন থেকে। ট্রেনের নারী অ্যাটেনডেন্ট দেখেন ধোঁয়ার সঙ্গে ট্রেনের একটি অংশে আগুন জ্বলছে। সে সময় ট্রেনে পাঁচজন যাত্রী ছিলেন। দ্রুত তাদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। ট্রেনটি ছেড়ে সকলে স্টেশনে গিয়ে আশ্রয় নেন।

কেন তিন কামরার ট্রেনটিতে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। তবে দমকলকর্মীরা জানিয়েছেন, গোটা ট্রেনটিই কার্যত পুড়ে গেছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নেভানোর জন্য রাত ১০টা থেকে রাত সাড়ে ১২টা ৩০ পর্যন্ত ওই রাস্তায় রেল চলাচল বন্ধ রাখা হয়েছিল কারণ, দমকলকর্মীরা তখন আগুন নেভানোর কাজ করছিলেন।

জার্মানির পুলিশ জানিয়েছে, ঘটনার প্রাথমিক তদন্ত করা হয়েছে। এখনো পর্যন্ত আগুন লাগার কারণ বোঝা যায়নি। পোড়া ট্রেনটির ভিতরে ঢুকে রাতভর তদন্ত করেছে পুলিশের বিশেষ বাহিনী। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, আগুন লাগার কারণ না জানা পর্যন্ত ট্রেনটিকে ঘটনাস্থল থেকে সরানো হবে না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্যাসেঞ্জার ট্রেনে আগুনবার্লিন শহর
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT