নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে বহু হতাহত

নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পুকুরে পড়ে বহু হতাহত, উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০ জন।
শনিবার (২২ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বাশার স্মৃতি পরিবহন নামের বাসটি প্রায় ৬০ জন যাত্রী নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশাল যাচ্ছিল। পথিমধ্যে ছত্রকান্দা ধানসিড়ি ইউনিয়ন পরিষদের সামনে দ্রুত গতিতে আসা বাসটি একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বাসটি উল্টে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ঝালকাঠি থানা পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে। এ পর্যন্ত পুলিশ ও দমকল বাহিনী ১৪ জনের লাশ উদ্ধার করেছে।
ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার জানান, এখন পর্যন্ত সাতজন নারী, পাঁচজন পুরুষ ও দুইজন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও আহত অবস্থায় ২৩ জনকে উদ্ধার করা হয়েছে।






