জনপদ

সাভারে যাত্রীবাহী বাসে আগুন

সাভারে যাত্রীবাহী বাসে আগুন লেগে ব্যাপক ক্ষতি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাভারে একটি বাসে অগ্নিকাণ্ডের দৃশ্য, আগুন ছড়িয়ে পড়ছে বাসের ভিতরে ও বাইরে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাকির হাসান: সাভারে একটি যাত্রীবাহী বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃওরা। শনিবার (২৮ অক্টোবর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরের আলমনগর এলাকায় এ যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃওরা।

ফায়ার সার্ভিস জানায়, রোববার বিএনপির হরতাল সামনে রেখে রাতে ওই এলাকায় মৌমিতা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃওরা। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়:আগুন বিএনপি হরতাল যাত্রীবাহী বাস সাভার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…