তথ্যপ্রযুক্তি

এবার মেডিকেল লাইসেন্সিং পরীক্ষা পাশ করলো চ্যাট জিপিটি

চ্যাট জিপিটি এর লোগো ও কৃত্রিম বুদ্ধিমত্তার চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাট জিপিটি এর লোগো সহ কৃত্রিম বুদ্ধিমত্তার আধুনিক প্রযুক্তির চিত্র, যা বাংলাদেশের সংবাদ ও প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

আমেরিকান মেডিকেল লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হল ইলন মাস্কের ওপেন এইআই প্রতিষ্ঠানের চ্যাট জিপিটি। এর আগে আইন এবং এমবিএ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এই প্রযুক্তিটি।

চ্যাট জিপিটি নভেম্বরে আত্মপ্রকাশ করার পর থেকে এটি তার দক্ষতার জন্য ব্যাবহারকারীদের কাছে জনপ্রিয় ও আলোচিত বিষয় হয়ে উঠেছে। এর ক্ষমতা এবং শক্তি পরীক্ষা করার জন্য ব্যাবহারকারীরা একে নানা ধরণের প্রশ্ন করে আনন্দ পাচ্ছে।

এমসিকিউ ছাড়াও রচনামূলক ও সৃজনশীল প্রশ্নের উত্তর সমাধান করতে সক্ষম এই প্রযুক্তি।

তবে মেডিকেল লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হলেও প্রথম হতে পারেনি চ্যাট জিপিটি। এর আগে বিভিন্ন পরীক্ষায় অংশ নিয়ে ৫০ শতাংশেরও বেশি নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে এই প্রযুক্তি।

চ্যাট জিপিটি মেডিকেল লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়ে ইলন মাস্ক বলেন, “আমি নিশ্চিত সবকিছু ঠিক হয়ে যাবে।”

বিষয়:ইলন মাস্ক কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাট জিপিটি ত্তথথ্যপ্রযুক্তি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…