চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিম ইকবালের বায়োপিকে অভিনয় করতে চান পার্থ শেখ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A
পার্থ শেখের হাস্যোজ্জ্বল ছবি, ক্যাজুয়াল পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা হিসেবে দিনে দিনে পরিচিতি পাওয়া পার্থ শেখ শুরুতে চেয়েছিলেন ক্রিকেটার হতে। ২০১১ সালে ক্রিকেটে নাম লিখিয়েছিলেন তিনি। উদয়ন ক্রিকেট একাডেমিতে ক্রিকেট শিখেছেন। বয়সভিত্তিক ক্রিকেটে ঢাকা মেট্রো অনূর্ধ্ব ১৬ ও ১৯ দলেও খেলেছিলেন। কিন্তু স্পাইনাল কর্ডের ইনজুরি তার ক্রিকেট ক্যারিয়ে বড় বাঁধা হয়ে দাঁড়ায়।

সেই স্বপ্ন ভঙ্গের পর পার্থ শেখ অভিনেতা হিসেবে ক্যারিয়ার গড়তে থাকেন। গেল কয়েক বছরে টিভিসি-এর পর বিএনজি, কারাগার, অদৃশ্য, বাজি, প্রেমকাব্য, মেঘফুল সর্বশেষ নিরুদ্দেশ নাটকে অনবদ্য অভিনয়ের সুবাদে হিসেবে দিনে দিনে দর্শকের কাছে পরিচিতি বাড়ছে পার্থ শেখের।

যেহেতু, অভিনেতা তাই পার্থর ইচ্ছে রয়েছে, কখনও তামিম ইকবালের বায়োপিক হলে তার প্রিয় ক্রিকেটার তামিমের চরিত্রে অভিনয় করবেন।

ছবি: নাহিয়ান ইমন
Banglabid

সম্প্রতি আহমেদ তাওকীরের গল্প ও চিত্রনাট্যে মাকসুদুর রহমান বিশালের পরিচালনায় ‘তবুও এসেছিল প্রেম’ নাটকের সেটে চ্যানেল আই অনলাইনের সাথে এমন ইচ্ছের কথা জানিয়ে পার্থ বলেন, ক্রিকেট বা বায়োপিক নির্ভর অনেক কাজ হয়। যদি কখনও সুযোগ হয় তামিম ভাইয়ের বায়োপিক বা তামিম জুনিয়র অবশ্যই কাজ করবো। আমি জানি না এমন করার সৌভাগ্য আমার হবে কিনা।

তবে যদি কখনও সুযোগ আসে পার্থ বিশ্বাস করে, এটা হবে অভিনেতা হিসেবে তার জন্য অনেক বড় সুযোগ। তিনি বলেন, তামিম ভাই আমার সবচেয়ে পছন্দের ক্রিকেটার। তিনি যেমন বাঁহাতি ওপেনার, আমিও তেমন। ক্রিকেটে তিনি আমার আইডল। সত্যি বলতে তামিম ভাই অনেক আগেই অবসরে নিয়েছে। কষ্টটা তখনই পেয়েছিলাম যখন বুঝেছিলাম উনি আর নিয়মিত হবেন না। এটাও পজিটিভ যে নতুনদের সুযোগ করে দিয়েছেন এর মধ্যে তামিম ভাইয়ের সঙ্গে ক্রিকেট খেলেছি। তার সঙ্গে খেলাটা আমার জন্য অনেক আনন্দের ছিল।”

ক্রিকেটার হতে চাইলেও পার্থ এখন পুরোপুরি অভিনেতা হয়ে উঠেছেন। সম্ভাবনাময় এ তরুণ অভিনেতা নির্মাতা পছন্দের শীর্ষে। অভিনেতা হিসেবে ক্রিকেট ভুলে যাননি। তিনি বলেন, আমাদের দেশের ক্রিকেটের অবস্থা এখন আগের চেয়ে অনেক ভালো। দিনে দিনে আরো ভালো হচ্ছে। আমার রক্তে ক্রিকেট রয়েছে। ছোটবেলা থেকে ক্রিকেট খেলেছি। দীর্ঘ অনেক বছর ক্রিকেট প্র্যাকটিস করেছি। কিন্তু স্পাইনাল কর্ডের ইনজুরি কারণে ক্রিকেট ছাড়তে হয়েছে। একটা সময় এটা আমাকে অনেক পীড়া দিত। কিন্তু এখন মনে হয় জীবনে রিগ্রেটস থাকলে সমস্যা বাড়ে।

Reneta

অভিনেতা হওয়ার জন্য প্রাচ্য নাট থেকে কোর্স করেছেন। তবে পার্থকে সবচেয়ে পরিচিতি দেয় ওয়েব সিরিজ কারাগার। তিনি বলেন, ২০২৪-এর ফেব্রুয়ারি থেকে নাটকে অভিনয় শুরু করি। আমার অভিনেতা জার্নিটা দীর্ঘদিনের নয়। এর মধ্যে মানুষ ভালোবাসা দিচ্ছেন। উপভোগ করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়তামিম ইকবালনাটকপার্থ শেখলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আজ জানা যাবে কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি

আগস্ট ১৩, ২০২৬

গাজীপুরে ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ এর বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

আগস্ট ১৩, ২০২৬

হাতি রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

আগস্ট ১৩, ২০২৬

জাইমা রহমানের দেশের সড়ক ব্যবস্থা নিয়ে ভাবনা

আগস্ট ১৩, ২০২৬

আবারও ৩৭ বিলিয়ন ডলারের ঘরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT