চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদে ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ পাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হয়েছে ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’। বিলটি সংসদে উত্থাপন করেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিলটি পাস হয়।

আজ (৭ এপ্রিল) মঙ্গলবার সংসদে বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে মন্ত্রী জানান, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর ও জলাভূমি অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সমন্বিত ব্যবস্থাপনার লক্ষ্যে এ আইন প্রণয়ন করা হয়েছে। এর আওতায় অবকাঠামো উন্নয়ন, সেচব্যবস্থা, বন্যা নিয়ন্ত্রণ, মৎস্য সম্পদ উন্নয়ন এবং কৃষি সম্প্রসারণ কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে।

তিনি উল্লেখ করেন, ১৯৭৭ সালে হাওর অঞ্চলের উন্নয়নের জন্য ‘হাওর উন্নয়ন বোর্ড’ গঠন করা হয়। পরবর্তীতে ২০১৬ সালে পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে ‘বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদফতর’ প্রতিষ্ঠিত হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে অনিয়ন্ত্রিত উন্নয়ন, অপরিকল্পিত বাঁধ নির্মাণ, নদীপথে প্রতিবন্ধকতা সৃষ্টি, বিষ ও কীটনাশকের ব্যবহার এবং পর্যটনের বিরূপ প্রভাব মোকাবিলায় একটি শক্তিশালী আইনি কাঠামোর প্রয়োজনীয়তা দেখা দেয়।

Banglabid

মন্ত্রী আরও বলেন, সংবিধানের ১৮ক অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ বাধ্যতামূলক। এছাড়া বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-এর করা একটি রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট জলাভূমি সুরক্ষায় দ্রুত আইন প্রণয়নের নির্দেশনা দেয়। এই প্রেক্ষাপটে পরিবেশ, প্রতিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষায় আইনটি প্রণয়ন করা হয়েছে।

তিনি জানান, নতুন আইনে বিধান লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড, দুই লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের ব্যবস্থা রাখা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জলাভূমিহাওর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রদর্শনীর চিত্রকর্মে একাত্তরের চেয়ে চব্বিশকে বড় দেখানোর অভিযোগ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াতের প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ আছে, নেই দলটির ১৯৭১-এর ভূমিকা

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাইয়ে বিশ্বের মহাসাগরগুলোর সর্বোচ্চ তাপমাত্রা

আগস্ট ১০, ২০২৬

বাবা, অনুপ্রেরণা, পথপ্রদর্শক, একজন ছায়াবৃক্ষকে শেষবিদায় জানালেন মেসি

আগস্ট ১০, ২০২৬

জিপিএ-৫ হয়নি, তবু ‘মোর দ্যান হ্যাপি’ ফারহানার পরিবার!

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT