এই খবরটি পডকাস্টে শুনুনঃ
তোফায়েল আহমেদসহ সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও দেশের বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ।
রোববার (৭ জুন) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সংসদের বাজেট অধিবেশন ও দ্বিতীয় অধিবেশন শুরু হয়। অধিবেশনের প্রথম দিনেই প্রয়াত মন্ত্রী, সংসদ সদস্য ও বিশিষ্টজনদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করা হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পরে প্রয়াতদের স্মরণে জাতীয় সংসদে এক মিনিট নীরবতা পালন করা হয়। অধিবেশনে সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ, সাবেক টেকনোক্র্যাট মন্ত্রী শফিক আহমেদ এবং ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।
এছাড়া আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হক, দবিরুল ইসলাম, মো. মোসলেম উদ্দিন এবং এ কে এম রহমত উল্লাহর মৃত্যুতে শোক জানানো হয়। জাতীয় সংসদের প্রচলিত রীতি অনুযায়ী, অধিবেশনের প্রথম দিনে প্রয়াত মন্ত্রী, সংসদ সদস্য এবং দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন ও গৃহীত হয়।







