প্যারিস অলিম্পিকে এগারোতম দিনে স্কেটবোর্ডিংয়ে মেয়েদের পার্ক ফাইনালে সোনা জিতেছে অষ্ট্রেলিয়া। আসরে দেশটির ১৪তম স্বর্ণপদক, সবমিলিয়ে ৩৪তম পদক।
মঙ্গলবার অস্ট্রেলিয়াকে ১৪তম সোনা এনে দেন আরিসা ট্রিও। স্বর্ণ জয়ের পথে ৯৩.১৮ স্কোর গড়েন তিনি।
রৌপ্য জিতেছেন জাপানের কোকোনা হিরাকি। ৯২.৬৩ স্কোর গড়েছেন তিনি। ৯২.৩১ স্কোর নিয়ে ব্রোঞ্জ জিতেছেন গ্রেট ব্রিটেনের স্কাই ব্রাউন।







