দ্বিতীয় দিনেই মৃত্যুর খবর দিলো প্যারিস অলিম্পিক। গেমস ভিলেজে মারা গেছেন সাউথ প্রশান্ত মহাসাগর পাড়ের স্বাধীন দ্বীপরাষ্ট্র সামোয়ার বক্সিং টিমের কোচ লিওনেল এলিকা ফাতুপাইতোর। উদ্বোধনের কিছু সময় আগে মারা যান ৬০ বর্ষী কোচ।
প্যারিস অলিম্পিক কমিটি জানিয়েছে, গেমস ভিলেজে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এলিকা ফাতুপাইতো। দ্রুত হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুতে অস্বাভাবিক কিছু ছিল না, জানায় চিকিৎসক দল।
আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন (আইবিএ) জানিয়েছে, ‘খেলার প্রতি এলিকার আন্তরিকতা এবং আবেগ ছিল দারুণ, যা শেখার মতো। এই মৃত্যু বক্সিংয়ের জন্য ব্যাপক ক্ষতি। বক্সিংয়ে এলিকার অবদান আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তার মৃত্যুতে আমরা আইবিএ পরিবার সমবেদনা জানাচ্ছি।’







