অন্যান্য খেলা

অবশেষে সোনার মুখ দেখল গ্রেট ব্রিটেন

অভিনেত্রী রেসিং ইভেন্টে জয়ী হয়ে উল্লাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী অ্যাথলেট ঘোড়ার উপর চ্যাম্পিয়নশিপ জিতেছেন, দর্শকদের ভিড়ের মাঝে উল্লাসে মেতে উঠেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্যারিস অলিম্পিকে তৃতীয় দিনে শোজাম্পিংয়ের চূড়ান্ত রাউন্ড জিতেছেন ব্রিটিশ ইভেন্টিং রাইডার রস ক্যান্টার, লরা কোলেট ও টম ম্যাকউয়েন। দলীয় এ ইভেন্টে টানা দ্বিতীয়বার গ্রেট ব্রিটেনকে স্বর্ণপদক এনে দিলেন তারা। আসরে এটি দেশটির প্রথম স্বর্ণজয়।

শোজাম্পিংয়ের ফাইনাল রাউন্ডে সোমবার ব্রিটিশ দল ৯১.৩ পেনাল্টি পয়েন্টের সম্মিলিত স্কোর নিয়ে তিন দিনের প্রতিযোগিতা শেষ করেছে। ১০৩.৬ পয়েন্ট নিয়ে রৌপ্য গেছে স্বাগতিক ফ্রান্সের ঘরে এবং ১১৫.৮ নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে জাপান।

১৯৭২ সালের পর প্রথমবার টানা দ্বিতীয় আসরে এ ইভেন্টে স্বর্ণ পদক ধরে রাখল ব্রিটেন। ইভেন্ট শেষে কোলেট বলেছেন, ‘বিশ্বের শীর্ষে এখন আমরা। কখনোই এমন পরিবেশে চড়তে পারিনি। ভাগ্যক্রমে, লন্ডন একটি বিশ্বস্ত অংশীদার, তাই আমার দলও। এই তিনদিনের পরিবেশ বর্ণনা করার মতো কোনো শব্দ নেই। ভাবিনি যে ক্রস কান্ট্রির উপরে কিছু হবে, এটা ছিল অবাস্তব।’

বিষয়:গ্রেট ব্রিটেন প্যারিস অলিম্পিক-২০২৪

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…