চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হয়ে গেল পরিণীতি-রাঘবের বিয়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৭ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A

অবশেষে রাজনীতিবীদ রাঘব চাড্ডার সাথে হয়ে গেল বলিউডের পরিণীতি চোপড়ার বিয়ে। রবিবার রাজস্থানের উদয়পুরে রাজকীয়ভাবে সাত পাকে বাঁধা পড়লেন রাঘব ও পরিণীতি!

এদিন উদয়পুরের লীলা প্যালেসে বসে তাদের বিয়ের আসর। বলিউড ও রাজনৈতিক জগতের বহু খ্যাতনামা ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এই বিয়েতে, এমনটাই জানাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, বলিউডের জনপ্রিয় ডিজাইনার মণীশ মালহোত্রা, সানিয়া মির্জা সহ একাধিক ভিভিআইপিরা উপস্থিত ছিলেন এই বিয়েতে।

২২ সেপ্টেম্বর থেকেই লীলা প্যালেসে শুরু হয়ে এই বিয়ের অনুষ্ঠান। একে-একে অতিথিরাও আসতে শুরু করে দিয়েছিলেন। হলদি, মেহেন্দি ও সংগীতের পর রবিবার ছিল গ্র্যান্ড ওয়েডিং ডে। অবশেষে সাতপাকে ঘুরলেন রাঘব ও পরিণীতি।

সদ্য বিবাহিত দম্পতির বিয়েতে আইভরি-থিম ছিল এবং অতিথিরাও এই রঙের পোশাকে সেজেছিলেন।

জানা গেছে, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবির গানে পরিণীতির বিদায় হয়েছে। প্রিয়াঙ্কা চোপড়া বা নিক না আসলেও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার মা মধু চোপড়া। বিয়ের পর সন্ধ্যায় শুরু হয়েছে জমকালো রিসেপশন। থিমের নাম ‘আ নাইট অফ আমোর’।

Reneta

বিয়ের পুরো অনুষ্ঠানজুড়ে কড়া নিরাপত্তার পাশাপাশি আগত অতিথিদের মোবাইল ফোনটিও ছিলো নজরদারিতে! রাঘব-পরিণীতির বিয়ের কোনো মুহূর্ত যেন ফাঁস না হয়ে যায়, এ নিয়ে ছিলো বাড়তি সচেতনতা। এ কারণে বর-কনের কোনো লুক দেখা যায়নি!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আম আদমিপরিণীতি চোপড়াপ্রিয়াঙ্কাবিয়েমধু চোপড়ারাজনীতিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT