বিনোদন

অস্ত্রোপচারের পর কেমন আছেন পরমব্রতর পিয়া?

পরমব্রত ও পিয়া হাস্যোজ্জ্বল ছবি, অস্ত্রোপচারের পর সুস্থতা কামনা. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ত্রোপচারের পর পরমব্রত ও পিয়া হাস্যোজ্জ্বল ও সুস্থ থাকায় খুশি, ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

সদ্যই চার হাত এক হয়েছে কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তী। আর বিয়ের কয়েক ঘন্টা যেতে না যেতেই মঙ্গলবার (২৮ নভেম্বর) স্ত্রীকে নিয়ে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ছুটতে হয় পরমব্রতকে! কিন্তু এখন কেমন আছেন পিয়া?

হাসপাতাল সূত্র বলছে,  মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ অস্ত্রোপচার শেষ হয়। ঘন্টাখানেক ধরে চলে এই প্রক্রিয়া। তবে পিয়া এখন একদম স্থিতিশীল রয়েছেন। যদিও হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন তা স্পষ্ট নয়। ২৪ ঘন্টা তাঁকে পর্যবেক্ষণে রেখে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।

মূলত সোমবার (২৭ নভেম্বর) বিয়ের মধ্যরাতেই কোমর ও পিঠে যন্ত্রণা শুরু হয় পিয়ার। বেশ কিছুদিন আগেই কিডনিতে পাথর ধরা পড়েছিল তার। যারই ব্যাথা ছিল এটি। তাইতো দেরি না করে অস্ত্রোপচার করানোরই সিদ্ধান্ত নেন তারা।

সোমবার ঘরোয়া ও সাদামাটা আয়োজনে পিয়ার গলায় মালা পরিয়েছেন পরমব্রত। অভিনেতার যোধপুর পার্কের বাড়িতেই  রেজিস্ট্রি ম্যারেজ সারেন তারা। নতুন জুটির আইনি বিয়েতে উপস্থিত ছিলেন তাদের পরিবারের লোকজন এবং নিকট বন্ধুরা।

বিষয়:অস্ত্রোপচার পরমব্রত চট্টোপাধ্যায় পিয়া চক্রবর্তী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…