‘পাঞ্জেরী ছোটকাকু আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার’ পেলেন যারা

অতিথি ও অতিথি সদস্যরা পাঞ্জেরী ছোটকাকু পুরস্কার পেয়ে আনন্দিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
২০১৯ সালে প্রথমবারের মতো প্রদান করা হয়েছিল ‘পাঞ্জেরী ছোটকাকু আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার’। পরবর্তীতে করোনা মহামারী বিরূপ আকার ধারণ করলে মাঝে দুই বছর এই পুরস্কার বিতরণী পর্ব স্থগিত ছিলো।
দীর্ঘ দুই বছরের বিরতির কাটিয়ে আবারও অনুষ্ঠিত হলো ‘পাঞ্জেরী ছোটকাকু শিশুসাহিত্য পুরস্কার ২০২০’ ও ‘পাঞ্জেরী আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২১’।
সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে চ্যানেল আই কার্যালয়ে শিশু সাহিত্যিক, কবি ও লেখকদের হাতে তুলে দেয়া হয়েছে পুরস্কার ও সম্মাননা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক আনোয়ার সৈয়দ হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য কবি মুহম্মদ সামাদ, পাঞ্জেরী পাবলিকেশনস এর প্রধান নির্বাহী কামরুল হাসান শায়ক ও অনুষ্ঠানের সভাপতি আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান।
সেই সঙ্গে বিগত দুই বছরে যারা ‘পাঞ্জেরী ছোটকাকু আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার’ এর জন্য নির্বাচিত হয়েছিলেন, তারা চ্যানেল আইয়ের কার্যালয়ে উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণ করেন।
‘পাঞ্জেরী ছোটকাকু শিশুসাহিত্য পুরস্কার ২০২০’ পুরস্কার প্রাপ্তরা হলেন
গল্প ও উপন্যাস শাখায় বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন
ছড়া ও কবিতা শাখায় মাহফুজ রহমান
মুক্তিযুদ্ধ শাখায় সুরমা জাহিদ ও ইমরান পরশ
বই অলংকরণ শাখায় পুরস্কার পেয়েছেন কবি ও লেখক আফজাল হোসেন
এছাড়াও শিশুতোষ প্রকাশনা হিসেবে পুরস্কার পেয়েছে ‘কথা প্রকাশ।
‘পাঞ্জেরী আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২১’ পুরস্কার প্রাপ্তরা হলেন
মুক্তিযুদ্ধ গবেষণায় পুরস্কার পেয়েছেন অতিরিক্ত আইজিপি ট্যুরিজম পুলিশ প্রধান ও ডিটেকটিভ পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান।
শিশুসাহিত্যে আমীরুল ইসলাম
ছড়া ও কবিতায় মারুফুল ইসলাম
নাটকে রতন সিদ্দিকী
ছোট গল্পে সঙ্গীতা ইমাম






