চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানা গেল কবে মুক্তি পাচ্ছে ‘পঞ্চায়েত’ সিজন ৪

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ০৪, জুন ২০২৫
বিনোদন
A A
কমেডি সিরিজের চরিত্ররা উচ্ছ্বাসে ভরা দৃশ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় ওয়েব সিরিজগুলোর মধ্যে সবচেয়ে চৌকস আর সুনির্মিত সিরিজ বলা হয় অ্যামাজন প্রাইমের ‘পঞ্চায়েত’কে। ইতোমধ্যেই যার তিনটি সিজন দর্শকদের মন ছুঁয়ে গেছে। তাইতো তৃতীয় সিজনের সাফল্যের পর পরই জানা গিয়েছিল আরো দুটি সিজন নিয়ে হাজির হবেন ‘পঞ্চায়েত’র পরিচালক চন্দন কুমার ও দীপক কুমার মিশ্র।

এবার জানা গেল, কবে মুক্তি পাচ্ছে বহুল প্রতিক্ষীত এই সিরিজের চতুর্থ সিজন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ২ জুলাই অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে নতুন সিজনটি। আটটি পর্ব নিয়ে আবারও গ্রামীণ জীবন, রাজনীতি, সম্পর্ক এবং ব্যক্তিগত দ্বিধা-দ্বন্দ্বের এক ভিন্ন চিত্র তুলে ধরবে ‘পঞ্চায়েত’।

জানা গেছে, প্রতিটি সিজনেই নতুনত্ব দিয়ে দর্শকদের মুগ্ধ করেছে এই সিরিজ আর আগামী সিজনেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলেই আশাবাদী দর্শক। শুধু গ্রামের রাজনৈতিক ষড়যন্ত্রই নয়, এবারের সিজনে অভিষেক এবং রিঙ্কির প্রেম জীবনেও নাকি নতুন মোড় আসতে চলেছে, যা দর্শকদের বাড়তি আকর্ষণ জোগাবে।

Banglabid

দর্শকপ্রিয় পঞ্চায়েত সচিব অভিষেক ত্রিপাঠীর ভূমিকায় দেখা যাবে জিতেন্দ্র কুমারকে। এই সিজনে তাকে গ্রামের রাজনীতি, প্রেম, বন্ধুত্ব এবং একজন সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে নতুন নতুন সমস্যার মুখোমুখি হতে দেখা যাবে। আগের সিজনগুলোর মতোই এই সিজনেও নীনা গুপ্তা, রঘুবীর যাদব, ফয়সল মালিক, চন্দন রায়, সানভিকা, দুর্গেশ কুমার, সুনীতা রাজওয়ার এবং পঙ্কজ ঝা-এর মতো পরিচিত অভিনেতারা থাকছেন।

‘পঞ্চায়েত’র প্রথম সিজন এসেছিল ২০২০-র এপ্রিলে, দ্বিতীয় সিজন ২০২২-এর মে মাসে। তৃতীয় সিজন এল ২০২৪ এর মে মাসে। এবার মুক্তির অপেক্ষায় সিরিজটির চতুর্থ সিজন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘পঞ্চায়েত’।চন্দন রায়দুর্গেশ কুমারনীনা গুপ্তাপঙ্কজ ঝাফয়সল মালিকরঘুবীর যাদবসানভিকাসিজন ৪সিরিজসুনীতা রাজওয়ার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘তাণ্ডব’-এর দাপটে সরে গেল ঈদের তিন সিনেমা!

পরবর্তী

প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ ময়দান

পরবর্তী
শোলাকিয়া ঈদগাহ ময়দানে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ ময়দান

বাংলাদেশ-মিয়ানমার মানবিক করিডোরের জন্য চুক্তি প্রয়োজন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাখাইনে মানবিক করিডোরের জন্য বাংলাদেশ-মিয়ানমার চুক্তি হতে হবে: জাতিসংঘ

সর্বশেষ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোনের কিস্তি নিয়ে বিরোধে পাহাড় থেকে পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

৬ উইকেট নেয়ার পেছনে কী পরিকল্পনা ছিল স্টার্কের

আগস্ট ২২, ২০২৬

গোপনীয়তার মামলায় হার, প্রিন্স হ্যারিসহ ৭ জনকে গুনতে হবে বিপুল অর্থ

আগস্ট ২২, ২০২৬

টিকটকের শিশুদের গোপনীয়তা লঙ্ঘন: যুক্তরাষ্ট্রের সাথে ৪০ কোটি ডলারের সমঝোতা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT