পঞ্চগড়ের প্রত্যন্ত অঞ্চলে দুই শিক্ষা প্রতিষ্ঠান আলো ছড়াচ্ছে নিরবে। হাকিমন নেছা বিদ্যা নিকেতন ও মোহাম্মদ আকালিয়া খান উচ্চ বিদ্যালয় থেকে প্রতি বছর ভালো ফল করছে শিক্ষার্থীরা। আবাসিক সুবিধাও রয়েছে প্রতিষ্ঠান দুটিতে। প্রান্তিক পর্যায়ে মানসম্মত শিক্ষা পৌঁছে দিতে বিদ্যালয় দুটি স্থাপন করেন আব্দুল ওয়াহাব খান নামের এক চিকিৎসক।






