দখলকৃত পশ্চিম তীরে শনিবার ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর কয়েক ঘণ্টা আগে পূর্ব জেরুজালেমে এক ইসরায়েলি নাগরিকের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ফিলিস্তিনির নাম রাবি আরাফাহ রাবি। তাকে কালকিলা শহরের দক্ষিণে একটি তল্লাশিচৌকিতে মাথায় গুলি করা হয়।
এর আগের দিন গত শুক্রবার পশ্চিম তীরের জেনিন শহরে রাতভর সংঘর্ষে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হওয়ার কথা জানিয়েছিল ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। ওই ঘটনায় আহত হন তিন ফিলিস্তিনি।







