আন্তর্জাতিক

ইসরায়েলি নৃশংসতায় ধ্বংসস্তূপের মুখোমুখি প্যালেস্টাইনের নাগরিকরা

প্যালেস্টাইনের ধ্বংসস্তূপের মাঝে নাগরিকরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যালেস্টাইনের ধ্বংসস্তূপের মাঝে নাগরিকরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছে, ধ্বংসস্তূপের পাশে ক্ষতিগ্রস্ত যানবাহন ও ভবন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইসরায়েলি সেনাবাহিনীরা জেনিন শরণার্থী শিবির ছেড়ে যাওয়ার পর সেখানে বসবাসকারী প্যালেস্টাইনের নাগরিকরা আবার তাদের আবাসস্থলে ফিরতে শুরু করেছে।

আধা বর্গ কিলোমিটারেরও কম এলাকা জেনিন শরণার্থী শিবিরে প্রায় ২৪ হাজার প্যালেস্টাইন নাগরিকের বসবাস। তবে ইসরায়েল সেনাবাহিনীর সাম্প্রতিক ড্রোন হামলায় তাদের অধিকাংশেরই ঘর বাড়ি ভেঙে গেছে। তবে ভাঙা ঘরবাড়িতে বসবাসের ঝুঁকি এবং এবং হামলার আশঙ্কা এখনো কাটেনি।

গত সোমবার প্যালেস্টাইনের পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে আগ্রাসন শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। পরে মঙ্গলবার রাতে সেনা প্রত্যাহার করে নেয় তারা। ইসরায়েলি বাহিনীর দাবি, প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলি বাহিনীর ওপর রকেট হামলা চালালে গাজা উপত্যকায় বিমান হামলা চালানো হয়।

প্যালেস্টাইনের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলি আগ্রাসনে চার শিশুসহ ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে ১০০ জনেরও বেশি।

বিষয়:ইসরায়েল ইসরায়েলি সেনা জেনিন শরণার্থী শিবির প্যালেস্টাইন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…