চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়, বৈঠকের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার (সংগ্রহীত)

দুই দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এক যুগেরও বেশি সময় পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসলেন।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দারকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

এ বছরের ২৭ এপ্রিল ইসহাক দারের ঢাকায় আসার কথা থাকলেও, ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান-ভারত উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় সফর স্থগিত হয়।

সংশ্লিষ্টরা বলছেন, এই দ্বিপক্ষীয় সফরে ইসলামাবাদ সম্পর্ক পুনরুজ্জীবনের পাশাপাশি রাজনৈতিক ঘনিষ্ঠতা বাড়াতে গুরুত্ব দেবে। অন্যদিকে, ঢাকা চাইছে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করা। সফরে ৫–৬টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের সম্ভাবনা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরের দ্বিতীয় দিন রোববার দারের মূল বৈঠক হবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে। দুই মন্ত্রী প্রথমে একান্তে, পরে প্রতিনিধি পর্যায়ে বৈঠক করবেন।

সূত্রের খবর, বৈঠকে ব্যবসা, বিনিয়োগ, সংযুক্তি, কৃষি ও মানুষজনের চলাচলসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় আলোচনা হবে। এছাড়াও বাংলাদেশের পক্ষ পারস্পরিক শ্রদ্ধাবোধ, বোঝাপড়া ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে সম্পর্ক উন্নয়নের ওপর জোর দেবে।

দুই দেশের মধ্যে অমীমাংসিত তিনটি ঐতিহাসিক ইস্যুও আলোচনার বিষয়। এগুলো হলো:

একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা,আটকে থাকা পাকিস্তানি নাগরিকদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য অংশের দাবি।

বৈঠক শেষে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি, বাণিজ্যিক যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, ফরেন সার্ভিস একাডেমি সহযোগিতা, রাষ্ট্রীয় বার্তা সংস্থা সহযোগিতা এবং দুই দেশের গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমঝোতা চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে।

রোববার (২৪ আগস্ট) বিকালে দার বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এছাড়াও তিনি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং জামায়াতে ইসলামী নেতাদের সঙ্গেও বৈঠক করবেন।

২০১২ সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ঢাকায় এসেছিলেন। ১০ বছরের ব্যবধানে ২০২২ সালে আবারও ঢাকায় আসার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তিনি সফর করেননি।

 

ট্যাগ: ঢাকায় পৌঁছেছেনদুই দিনের সফরপররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারপাকিস্তানপাকিস্তানের উপপ্রধানমন্ত্রীবাংলাদেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদে মিলাদুন্নবীর তারিখ জানা যাবে সন্ধ্যায়

পরবর্তী

ঢাকা বিমানবন্দর রেলস্টেশন এলাকায় লাইনচ্যুত ট্রেন উদ্ধার

পরবর্তী
লাইনচ্যুত ট্রেনের পাশে লোকজন ও উদ্ধারকার্য চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিমানবন্দর রেলস্টেশন এলাকায় লাইনচ্যুত ট্রেন উদ্ধার

আধুনিক পোশাক পরা নারী, শহরের ব্যাকড্রপের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রোলের ঢেউয়েও অটল মৌনীর নৌকা!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬

আবারও ঢাকা মাতাতে আসছেন পপ তারকা ওটিলিয়া

আগস্ট ২৬, ২০২৬

ভক্ত নয়, খেলোয়াড় হয়ে বাচ্চারা আর্জেন্টিনা-ব্রাজিলের বিপক্ষে খেলুক: বাংলাদেশ কোচ

আগস্ট ২৬, ২০২৬

শিগগিরই শুরু হবে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ

আগস্ট ২৬, ২০২৬

নিষেধাজ্ঞার পরও অস্ট্রেলিয়ায় বাড়ছে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ার ব্যবহার

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT