চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরান খানকে সংসদ সদস্য পদে অযোগ্য ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৩ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, সংসদ সদস্য পদে অযোগ্য ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের নির্বাচন কমিশন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানকে রাষ্ট্রীয় কোষাগারে মিথ্যা ঘোষণা দেয়ার অভিযোগে সংসদ সদস্য পদে অযোগ্য ঘোষণা করেছে।

আজ শুক্রবার সর্বসম্মতি সিদ্ধান্তে তোষাখানা দুর্নীতি মামলায় তাকে দোষী সাব্যস্ত করেছে নির্বাচন কমিশন।

দেশটির গণমাধ্যম দ্য ডন জানায়, পাকিস্তানের সংবিধানের ৬৩ (১) (পি) ধারা অনুযায়ী ইমরান খানকে দেশটির পার্লামেন্ট ও প্রাদেশিক পরিষদের সদস্য হিসেবে অযোগ্য ঘোষণা করা হয়। ইসলামাবাদে পাকিস্তানের নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার সভাপতিত্বে চার সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। পাঁচ সদস্যর বেঞ্চ সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেয় তবে পাঞ্জাবের সদস্য রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন না।

Banglabid

রায় অনুযায়ী মিথ্যা ঘোষণা দেয়ার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে।

মিথ্যা ঘোষণা দেওয়ার এই অভিযোগটি দায়ের করা হয় গত আগস্ট মাসে। অভিযোগে বলা হয় ইমরান খান ক্ষমতায় থাকার সময় রাষ্ট্রীয় কোষাগারের বিভিন্ন উপহার বিক্রি করার বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছেন। এই অভিযোগটি দায়ের করে ক্ষমতাসীন পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) কোয়ালিশন সরকারের সংসদ সদস্যরা। তারা এটি পাকিস্তানের জাতীয় পরিষদ স্পিকার রাজা পারভেজ আশরাফের কাছে উত্থাপন করলে স্পিকার তা প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার কাছে পরবর্তী পদক্ষেপের জন্য পাঠিয়ে দেন।

পাকিস্তানের রাষ্ট্রীয় কোষাগার (তোষাখানা) মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকাণ্ডের অধীন একটি বিভাগ যেখানে বিদেশি রাষ্ট্র ও সরকার প্রধানদের দেশটির শাসক, সংসদ সদস্য ও আমলাদের দেয়া উপহার সংরক্ষিত থাকে। এসমস্ত উপহারের বিষয়ে শাসকদের মন্ত্রিপরিষদ বিভাগকে জবাবদিহি করতে হয়।

Reneta

তবে পিটিআই ২০১৮ সালে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান যেসব উপহার পেয়েছিলেন সে বিষয়ে বিস্তারিত বিবরণ দিতে অনিচ্ছুক ছিলেন। ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালে তোষাখানার অন্তত চারটি মূল্যবান উপহার বিক্রি করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

অন্যদিকে এই রায়ের পরপর পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী পাকিস্তানের নির্বাচন কমিশনের বাইরে গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় পাকিস্তানের জনগণকে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য ঘর থেকে বের হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি পাকিস্তান নির্বাচন কমিশনের এই রায়কে পাকিস্তানের ২২ কোটি জনতার মুখে ‘চপেটাঘাত’ হিসেবে অভিহিত করেছেন।

তিনি বলেন, ‘আজ থেকেই বিপ্লব শুরু হলো, কেউই ইমরান খানকে অযোগ্য ঘোষণা করতে পারবে না একমাত্র জনগণ ছাড়া।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অযোগ্য ঘোষণাইমরান খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মা ইলিশ শিকারের অপরাধে ৪১ জেলে আটক

পরবর্তী

করোনায় শনাক্ত ২১৬

পরবর্তী

করোনায় শনাক্ত ২১৬

অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল ক্রিকেটে নতুন শট অনুশীলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে নতুন শট নিয়ে আসছেন ম্যাক্সওয়েল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT