চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের জাতীয় নির্বাচনে যত নাটকীয়তা

তামীম সানিয়াত তন্ময় তামীম সানিয়াত তন্ময়
১০:১২ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক
A A
পাকিস্তানের জাতীয় পতাকা হাতে নিয়ে জনসমাগমে অংশগ্রহণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামীকাল ৮ ফেব্রুয়ারি শুরু হবে পাকিস্তানের জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনকে ঘিরে গত কয়েকমাস ধরেই নানান নাটকীয়তার সাক্ষী হয়েছে দেশটি। তবে সকল নাটকীয়তার পর্দা উন্মোচন করে এখন শুধু কিছু সময়ের অপেক্ষা।

নাটকের শুরু সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার মাধ্যমেই। শেহবাজ শরীফের ক্ষমতায় বসা, ইমরান খানকে গ্রেপ্তার, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দেশ প্রত্যাবর্তন এবং প্রভাবশালী সেনাবাহিনীর সমর্থন আদায়, নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত না হওয়াসহ গত কয়েকমাস ধরেই নানান ঘটনার জন্ম দিয়েছে দেশটি।

Banglabid

২০১৮ সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় বসেন ইমরান। তবে দেশটির সেনাবাহিনীর সাথে মতপার্থক্য দেখা দিলে ক্ষমতাচ্যুত হন ইমরান। গত বছরের মে মাসে দুর্নীতির অভিযোগে ইমরানকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন মামলায় কারাদণ্ডও দেওয়া হয় তাকে। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর নির্বাচনী প্রতীক ক্রিকেট ব্যাটকে নিষিদ্ধ করা হয় নির্বাচনে। ফলে জনপ্রিয় এই দলটির প্রার্থীরা এখন স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিতে বাধ্য হয়েছেন।

নির্বাচনে অংশ নিতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ স্বেচ্ছা নির্বাসন থেকে দেশে ফিরে আসেন। সমর্থন পান সেনাবাহিনীর। দেশটির ইতিহাস বলছে, দেশটির নির্বাচনে সেনাবাহিনীর সমর্থন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার রাস্তা খুলে দেয়।

বিশেষজ্ঞদের মতে, এবারের নির্বাচনে নওয়াজ শরিফই প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন।  ইমরান খান নির্বাচনে না থাকায় লড়াইটা হবে মূলত নওয়াজ শরিফ ও ভুট্টো পরিবারের সন্তান বিলাওয়াল ভুট্টো জারদারি সাথে। সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল তরুণ সমাজে বেশ জনপ্রিয়।

Reneta

একজন নারী ভোটার ভোট দিচ্ছেন, অন্যান্য ভোটার ও কর্মীরা পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশেষজ্ঞরা বলছেন, এই নির্বাচন অনেকটাই এক তরফা হতে চলেছে। ইমরান খানকে নির্বাচনে আসতে দিচ্ছে না সেনাবাহিনী। কিন্তু নিষিদ্ধ হওয়া নওয়াজ শরীফকে দেশে ফিরে নির্বাচনে অংশ নেয়ার সব সুযোগই দিচ্ছে। ভোট কতটুকু সুষ্ঠু হচ্ছে তা নিয়ে সন্দেহ থেকেই য়ায়। পাকিস্তানে ভারতের সাবেক রাষ্ট্রদূত অজয় বিসারিয়া বলেছেন, পাকিস্তানের নির্বাচনে কী হবে তা এখনই বলে দেয়া যায়। পাকিস্তানের সেনা আগে থেকে ঠিক করে রেখেছে কাকে তারা প্রধানমন্ত্রী হিসেবে চায় এবং সম্ভবত সেই মানুষটি হলেন নওয়াজ শরীফ। তাই ৮ ফেব্রুয়ারি যা হবে তা ইলেকশন না বলে সিলেকশন বা বাছাই করে নেয়া বলাটাই ভালো।

২৪ কোটি জনসংখ্যার দেশটিতে ভোটার সংখ্যা ১২ কোটি ৮০ লাখ। যাদের মধ্যে ৪৪ শতাংশ ভোটারের বয়স ৩৫ বছরের কম। ভোটারদের মধ্যে ৫৪ শতাংশ পুরুষ এবং বাকি ৪৬ শতাংশ নারী। ২৬৬টি আসনের বিপরীতে লড়ছেন ১৪টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে ৫ হাজারেরও বেশি প্রার্থী।

পাকিস্তানের জাতীয় নির্বাচনে ব্যাপক জনসমাগম ও রাজনৈতিক প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

এর আগে মঙ্গলবার মধ্যরাত থেকেই নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। নির্বাচনকে ঘিরে মোতায়েন করা হয়েছে পাকিস্তানের সেনাবাহিনী, রেঞ্জার্স এবং পুলিশ। সম্ভাব্য সহিংসতা এড়াতে সারাদেশে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

টানা তৃতীয়বারের মতো বেসামরিক সংসদে ভোট দিতে চলেছে দেশটির প্রায় ১৩ কোটি ভোটার। বহু আলোচনা, সমালচনা এবং নাটকীয়তায় জড়ানো এই নির্বাচনকে ঘিড়ে আগ্রহের কমতি নেই বহির্বিশ্বের। পাকিস্তানের সাধারণ নির্বাচন দেখতে ১০০ জনের বেশি বিদেশি পর্যবেক্ষক অবস্থান করছেন দেশটিতে । মূল্যস্ফীতি, বেকারত্ব, প্রতিবেশীদের সাথে বৈরী সম্পর্কসহ নানান সংকট দেশটির অভ্যন্তরে প্রবল আকার ধারণ করেছে। আগামী ৫ বছরের জন্য যেই দেশটির ক্ষমতায় বসতে চলেছেন তার জন্য পথটা যে খুব একটা মসৃণ হবে তা অনেকটাই নিশ্চিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাটকীয়নির্বাচনপাকিস্তানপাকিস্তানের নাটকীয় নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুবাস ছড়িয়ে চলে গেলেন আহমেদ রুবেল

পরবর্তী

টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য ঘোষণা

পরবর্তী
শাড়ি তৈরির কারখানায় কাজ করছেন একজন কারিগর. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য ঘোষণা

বিজিপি সদস্যদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজিপি সদস্যদের খোঁজ নিতে হাসপাতালে বিজিবি মহাপরিচালক

সর্বশেষ

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT