অন্যান্য খেলা

কমনওয়েলথ গেমসে যেয়ে ‘হাওয়া’ দুই পাকিস্তানি বক্সার

তিনজন বাংলাদেশি খেলোয়াড় কমনওয়েলথ গেমসে অংশগ্রহণের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন বাংলাদেশি খেলোয়াড় কমনওয়েলথ গেমসে অংশগ্রহণের জন্য প্রস্তুত, সবাই উল্লসিত ও আত্মবিশ্বাসী।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজনৈতিক-অর্থনৈতিক কঠিন সময় পার করছে পাকিস্তান। এরমধ্যেই কমনওয়েলথ গেমসে খেলতে ইংল্যান্ডের বার্মিংহামে গেছেন দেশটির বক্সারসহ ১০ কর্মকর্তা। তাদের বেশিরভাগ দেশে ফিরলেও ইসলামাবাদের বিমানে ওঠার কয়েকঘণ্টা আগে নিখোঁজ হয়েছেন দুই বক্সার সুলেমান বালুচ ও নাজিরুল্লাহ। ফেডারেশন সেক্রেটারি নাসির দিয়েছেন এ তথ্য।

‘বক্সার সুলেমান বালুচ ও নাজিরুল্লাহ দলের সাথে ইসলামাবাদে ফেরার কয়েকঘণ্টা আগে নিখোঁজ হয়েছেন। তাদের পাসপোর্টসহ ভ্রমণের নথিগুলো এখনও ফেডারেশন কর্মকর্তাদের কাছে। টিম ম্যানেজমেন্ট যুক্তরাজ্যে পাকিস্তান হাইকমিশন এবং লন্ডনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুলেমান ও নাজিরুল্লাহর নিখোঁজের বিষয়ে অবহিত করেছে।’

নিখোঁজ বক্সারদের নথিগুলো ভ্রমণকারী সব ক্রীড়াবিদের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসারে রাখা হয়েছে। নিখোঁজ বক্সারদের বিষয়টি খতিয়ে দেখতে চার সদস্যের তদন্ত কমিটি করেছে দেশটির অলিম্পিক অ্যাসোসিয়েশন। ধারণা করা হচ্ছে ইংল্যান্ডে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আত্মগোপন করেছেন ওই দুজন।

কমনওয়েলথ গেমসে বক্সিং প্রতিযোগিতায় এবার কোনো পদক জিততে পারেনি পাকিস্তান। ভারোত্তোলন ও জ্যাভলিন নিক্ষেপে অবশ্য দুটি স্বর্ণসহ মোট আটটি পদক জিতেছে।

দেশের বাইরে বিভিন্ন প্রতিযোগিতায় গিয়ে নিখোঁজ হওয়ার ঘটনা পাকিস্তানে নতুন নয়। আগেও একইভাবে হাঙ্গেরিতে ফিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থেকে নিখোঁজ হন দেশটির জাতীয় সাঁতারু ফাইজান আকবর। প্রতিযোগিতায় অংশ নেয়ার আগে বুদাপেস্টে পৌঁছানোর কয়েকঘণ্টা পর পাসপোর্ট ও অন্যান্য নথি নিয়ে নিখোঁজ হন তিনি। গত জুন থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না তার।

বিষয়:ইংল্যান্ড কমনওয়েলথ গেমস-২০২২ পাকিস্তান বক্সিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…