চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারো ব্যাটিং অর্ডার নির্ধারিত নয়: বাবর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ০৫, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাবর আজমের ক্রিকেট অনুশীলনের ছবি, বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে সর্বশেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী জুটি পরিবর্তন করেছিল পাকিস্তান। সাইম আয়ুবকে বসিয়ে ওপেনিংয়ে নামেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। এমনকি বিভিন্ন ম্যাচে মিডলঅর্ডারেও ব্যাটারদের পরিবর্তন করে নামাচ্ছে দলটি। বিশ্বকাপে নামার আগে ব্যাটিং অর্ডারের রদবদল নিয়ে কথা বলেছেন পাকিস্তান অধিনায়ক বাবর। জানিয়েছেন, কারো ব্যাটিং অর্ডারই নির্ধারিত নয়।

যুক্তরাষ্টের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০২৪ আসর শুরু করতে চলেছে পাকিস্তান। ডালাসে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সাড়ে নটায় সহ-আয়োজক দেশটির মুখোমুখি হবে বাবর আজমের নেতৃত্বাধীন দল। তার আগে পাকিস্তান অধিনায়ক জানিয়েছেন এমনটা।

বলেছেন, ‘কারও ব্যাটিং অর্ডার নির্ধারিত নয়, পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হতে পারে। দুর্ভাগ্যজনকভাবে, সাইম আয়ুব প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। ও ম্যাচ বদলে দেয়ার মতো খেলোয়াড়, তবে ছন্দে ফেরার মতো ইনিংস খেলতে পারেনি। দলের জন্য যেটা ভালো সে অনুযায়ী পরিকল্পনা করব আমরা।’

বিশ্বকাপে শক্তিশালী বোলিং লাইনআপ নিয়ে এসেছে পাকিস্তান। সবচেয়ে বড় ভরসার জায়গা পেস ইউনিট। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফের পাশাপাশি অবসর ভেঙে দলে ফিরেছেন মোহাম্মদ আমির। সে কারণে পেসারদের প্রতি ভরসা রাখছেন বাবর নিজেও। বলেছেন, ‘পেস ইউনিটের প্রতি আমার অনেক ভরসা আছে। কন্ডিশনও ফাস্ট বোলারদের পক্ষে।’

সবশেষ সিরিজে ইংল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে হেরেছে পাকিস্তান। বিশ্বকাপে সেই ভুলগুলোর পুনরাবৃত্তি করতে চান না বাবর। বলেছেন, ‘আগের ভুলগুলোর পুনরাবৃত্তি না করার চেষ্টা করব। সিনিয়র খেলোয়াড়দের এগিয়ে এসে দায়িত্ব নিতে হবে। ভালো প্রস্তুতি নিয়ে ডালাসে এসেছি।’

‘অধিনায়ক হিসেবে আমার লক্ষ্য বিশ্বকাপ জেতা। ব্যক্তিগত লক্ষ্য আসলে কোনো বিষয় নয়। দল কী চায় সেটাই বড়। ব্যক্তিগত লক্ষ্য বাদ দিয়ে দল আমার কাছে কী চায় আমি তাতে মনোযোগ দেই।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪পাকিস্তান২৪বাবরযুক্তরাষ্ট্র২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT