চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন নির্যাতনের অভিযোগে কোচ বরখাস্ত করেছে পিসিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ণ ১৯, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেট দল মুলতান অঞ্চলের কোচ নাদিম ইকবালের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনে মামলা করেছেন এক ক্রিকেটার। পুলিশের তদন্ত চলছে। তবে অভিযোগের প্রেক্ষিতে নাদিমকে এরইমধ্যে বরখাস্ত করেছে পিসিবি।

অভিযোগে বলা হয়েছে, কয়েক বছর আগে মুলতানে পিসিবির নারী ট্রায়ালে অংশ নিয়েছিলেন সেই ক্রিকেটার। তখন নাদিম কোচ ছিলেন।

‘তিনি আমাকে নারী দলে নির্বাচন ও বোর্ডে চাকরির প্রতিশ্রুতি দিয়ে আমার কাছাকাছি এসেছিলেন। কিন্তু সময়ের সাথে সাথে তিনি আমাকে যৌন হয়রানি করতে থাকেন। একসময় এতে তার বন্ধুদেরও জড়িত করেন। তিনি এসবের ভিডিও ধারণ করেছিলেন এবং পরে নিয়মিত আমাকে ব্ল্যাকমেইল করতে থাকেন।’

পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিসের সাথে একই দলের হয়ে প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল নাদিমের। নিজেও ছিলেন একজন পেস বোলার। এক ম্যাচে ৭ উইকেট নেয়ার কীর্তি আছে। সেসময় ওয়াকারের থেকেও অনেকে এগিয়ে রাখত তাকে। এবার হতে হল বরখাস্ত।

‘আমরা অবশ্যই এমন কোনো অপরাধের তদন্ত করতে পারি না, যা পুলিশের কাজ। তবে আমাদের তদন্তে খুঁজে পাওয়া যাবে তিনি আমাদের সাথে তার চুক্তির শর্তাবলী লঙ্ঘন করেছেন কিনা।’ বলছে পিসিবি।

পাকিস্তান ক্রিকেটে এরকম ঘটনা নতুন কিছু নয়। ২০১৪ সালে মুলতান ক্রিকেট ক্লাবের কর্মকর্তাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন পাঁচ তরুণী ক্রিকেটার। সেসময় বলা হয়েছিল জেলা সমিতির অধিভুক্ত ক্রিকেট ক্লাবের কর্মকর্তারা দলে বাছাইয়ের বিনিময়ে যৌন সুবিধা দাবি করেন। গত বছর লেগ স্পিনার ইয়াসির শাহের বিরুদ্ধে এক তরুণী যৌন নিপীড়নের অভিযোগ আনেন। পরে মামলায় মুক্তি পান ইয়াসির।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াকার ইউনিসনাদিমপাকিস্তানপিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে দেশে রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি অবরুদ্ধই থাকবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি আইআরজিসির

জুলাই ১৫, ২০২৬

কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা

জুলাই ১৫, ২০২৬

এসডিজি অর্জনে অনুদান, সহজ ঋণ ও প্রযুক্তি সহায়তা চায় বাংলাদেশ

জুলাই ১৫, ২০২৬

বাংলাদেশের মানুষের এই অকৃত্রিম ভালোবাসা সত্যিই অভূতপূর্ব: স্কালোনি

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT