চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল উইন্ডিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০০ পূর্বাহ্ণ ১৩, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
উইন্ডিজ ক্রিকেট দল চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতেছে, উল্লাসে ভাসছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজ জয় উদযাপন ক্যারিবীয়দের।

পাকিস্তানের পাঁচ ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে, তিন ব্যাটার পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে। বড় লক্ষ্যে নেমে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে তারা কেবল ৯২ রানে গুটিয়ে গেছে। হার দিয়ে সিরিজ শুরু করা ক্যারিবীয়রা সিরিজ শেষ করেছে ২-১ ব্যবধানে জিতে। পাকিস্তানকে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে হারাতে উইন্ডিজদের ৩৪ বছরের অপেক্ষা শেষ হল।

১৯৯১ সালের নভেম্বরে পাকিস্তান সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল রিচি রিচার্ডসনের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ। তারপর থেকে এবারের জয়ের মাঝে দুই দলের ১১ ওয়ানডে সিরিজের একটি শেষ হয়েছিল সমতায়, টানা ১০টি সিরিজ জিতেছিল পাকিস্তান।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৪ রানের পুঁজি দাঁড় করায় শাই হোপের দল। রানতাড়ায় নেমে ২৯.২ ওভারে ৯২ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

শাহিন আফ্রিদিকে বিশ্রামে রাখা দলটির পেসাররা কার্যকর কিছু দেখাতে পারেননি। উইন্ডিজের শুরুটা হয়েছিল দ্রুত উইকেট হারিয়ে। ৫ রান করে ব্রেন্ডন কিং আউট হওয়ার পর কেসি কার্টি ফেরেন ১৭ রানে। ৬৪ রান আসে রোস্টন চেজ-হোপের জুটিতে।

২৯ বলে ৩৪ রানে আউট হন চেজ। ওপেনার এভিন লুইস করেন ৩৭ রান। একপ্রান্ত আগলে রেখে দলকে সামনে টানতে থাকেন অধিনায়ক হোপ। আশা হয়ে টিকে থাকা ব্যাটারই ১৮৪ রানে ৬ উইকেট হারানো ক্যারিবীয়দের ২৯৪ রানে পৌঁছে দিয়েছেন। হোপকে সঙ্গ দিয়ে ক্যামিও ইনিংস খেলেছেন জাস্টিন গ্রিভস। ২৪ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৩ করে আউট হন তিনি। ১৮তম ওয়ানডে সেঞ্চুরি করা হোপ ৯৪ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১২০ রানে অপরাজিত ছিলেন।

পাকিস্তানের পক্ষে ২টি করে উইকেট নেন নাসিম শাহ ও আবরার আহমেদ।

Reneta

লক্ষ্য তাড়ায় শুরু থেকেই লেজেগোবরে অবস্থা পাকিস্তানের। রানের খাতা খোলার আগে আউট হন সাইম আইয়ুব, আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ান। মাঝে ৯ রান করে এলবিডব্লিউ হন বাবর আজম। অধিনায়ক সালমান আলি আঘার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩০ রান। অপরাজিত মোহাম্মদ নওয়াজের ২৩ এবং হাসান নওয়াজের ১৩ রান ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি।

উইন্ডিজের হয়ে ক্যারিয়ারসেরা ১৮ রান খরচায় ৬ উইকেট শিকার করেন ২৩ বর্ষী জেইডেন সিলেস। গুডাকেশ মোতি নেন ২টি ও চেজ নেন একটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে সিরিজওয়েস্ট ইন্ডিজত্রিনিদাদপাকিস্তানলিড স্পোর্টসসালমানহোপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT