চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিতেও শ্রীলঙ্কার সাথে বিদায় নিলো পাকিস্তান, সেমিতে নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৭ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

সাহিবজাদা ফারহানের সেঞ্চুরি ও ফখর জামানের ঝড়ো ব্যাটিংয়ে দুই শতাধিক রানের সংগ্রহ গড়েছিল পাকিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে ৫ রানে জয় পেলেও সমীকরণ মেলাতে পারেনি সালমান আলি আঘার দল। ফলে টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন ভেঙ্গে থামতে হল তাদের। গ্রুপ-২ থেকে ইংল্যান্ডের পাশাপাশি সেমির টিকিট কেটেছে নিউজিল্যান্ড।

তিন ম্যাচের সবকটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল ইংল্যান্ড। দ্বিতীয় দল হিসেবে দৌড়ে নিউজিল্যান্ডের পাশাপাশি টিকে ছিল পাকিস্তানও। কিউইদের ঝুলিতে ছিল ৩ পয়েন্ট। সেমিতে খেলতে শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় তুলে নিতে হত শাহিন শাহ আফ্রিদিদের। রানরেটে কিউইদের টপকাতে লঙ্কানদের বিপক্ষে অন্তত ৬৪ রানে জিততে হত তাদের। তবে তা করতে পারেনি দলটি।

পাল্লেকেলেতে সুপার এইটের ম্যাচটিতে টসে হেরে আগে ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২১২ রানের সংগ্রহ গড়েছিল পাকিস্তান। সেমিতে খেলতে হলে লঙ্কানদের ১৪৭ রানের মধ্যে আটকাতে হত। তবে স্বাগতিকদের ইনিংস থামে ৬ উইকেটে ২০৭ রানে। তাতেই বিদায় নিশ্চিত হয় পাকিস্তানের। আর সুপার এইটের তিন ম্যাচেই হার দেখেছে লঙ্কানরা।

Banglabid

আগে ব্যাটে নেমে পাকিস্তানকে উড়ন্ত শুরু এনে দেন সাহিবজাদা ফারহান ও ফখর জামান। উদ্বোধনীতে দুজনে মিলে ১৭৬ রান করেন। ৯ চার ও ৪ ছক্কায় ৪২ বলে ৮৪ রান করেন। উদ্বোধনী জুটি ভাঙার পর ধস নামে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে। ২১০ রানের সংগ্রহ গড়ার পথে ৮ উইকেট হারায় তারা।

সাহিবজাদা ফারহান ৯ চার ও ৫ ছক্কায় ৬০ বলে ১০০ রান করেন। চলতি আসরে ফারহানের দ্বিতীয় সেঞ্চুরি এটি। সেই সঙ্গে নতুন এক কীর্তিতে নাম লেখান ফারহান। টি-টুয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের মালিক এখন তিনি, ৬ ম্যাচে ৩৮৩ রান করেছেন তিনি। আগের রেকর্ডটি ছিল বিরাট কোহলির। ২০১৪ আসরে ৩১৯ রান করেছিলেন তিনি। ফারহান আউটের পর পাকিস্তানের আর কোনো ব্যাটার ৮ রানের বেশি করতে পারেননি।

লঙ্কান বোলারদের মধ্যে দিলশান মাদুশঙ্কা ৩ উইকেট নেন। দাসুন শানাকা ২ এবং দুশমন্থ চামিরা এক উইকেট নেন।

Reneta

রানতাড়ায় নেমে শুরুটা ভালো না হলেও পবন রত্নায়েকে ও দাসুন শানকা ঝড় তুলেছেন। ৪ চার ও ৩ ছক্কায় ৩৭ বলে ৫৮ রান করেন রত্নায়েকে। ২ চার ও ৮ ছক্কায় ৩১ বলে ৭১ রানের অপরাজিত ইনিংস খেলেন শানাকা। এছাড়া কামিল মিশারা ১৫ বলে ২৬ এবং চারিথ আশালাঙ্কা ১৮ বলে ২৫ রান করেন।

পাকিস্তান বোলারদের মধ্যে আবরার আহমেদ ৩ উইকেট নেন। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও মোহাম্মদ নাওয়াজ নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪পাকিস্তানফখরফারহানলিড স্পোর্টসশানাকাশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বিহান’-এ প্রিয়ম-দোয়েল, কী আছে গল্পে?

আগস্ট ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ১৩, ২০২৬

নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

আগস্ট ১৩, ২০২৬
ছবি: পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল।

পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের ওপর হামলা

আগস্ট ১৩, ২০২৬

ছয় উইকেট নেয়া হাসানের কাছে স্মিথের উইকেট ‘স্পেশাল’

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT