চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইএমএফ’র শর্ত পূরণে অভ্যন্তরীণ সুদের হার বাড়াল পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর শর্ত পূরণের জন্য পাকিস্তানের সরকার সুদের হার ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৯ শতাংশ করেছে।

এটি দেশটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সুদের হার। এর আগে ১৯৯৬ সালে সর্বোচ্চ ১৯ দশমিক ৫ শতাংশ করা হয়েছিল।

বার্তাসংস্থা এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

Banglabid

প্রতিবেদনে বলা হয়, এই সিদ্ধান্তের মাধ্যমে পাকিস্তান ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারের তহবিলের জন্য আইএমএফের শর্ত মেনে নিয়েছে যা ৬ দশমিক ৫ বিলিয়ন ডলার বেলআউট প্যাকেজের একটি অংশ।

পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, ইসলামাবাদ এবং আইএমএফ’র মধ্যে এই বিষয়ে একটি ভার্চুয়াল আলোচনাও সম্পন্ন হয়েছে।

চলতি মাসের শুরুতে আইএমএফ এর একটি প্রতিনিধিদল ১০ দিনের সফরে পাকিস্তানে গিয়েছিল। কিন্তু দুই পক্ষ কোনো সমাধানে পৌঁছাতে না পারায় প্রতিনিধিদলটি ইসলামাবাদ ছাড়ে। তবে আলোচনা চলবে বলে জানিয়েছিলেন তারা।

Reneta

পাকিস্তান মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্যে পার করছে। পাকিস্তানের সাপ্তাহিক মূল্যস্ফীতি প্রথমবারের মতো বিগত পাঁচ মাসের মধ্যে ৪০ শতাংশ ছাড়িয়ে গেছে। কোনো কোনো পণ্যের দাম এক সপ্তাহে প্রায় দ্বিগুণ হয়েছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেমন- পেঁয়াজ, মুরগির মাংস, ডিম, চাল, সিগারেট এবং জ্বালানির দাম হঠাৎ বেড়ে যাওয়াতে বাজারে অস্থিরতা দেখা গেছে।

ইতিমধ্যে ‘স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তানের’ কাছে থাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৩ বিলিয়ন ডলারে নেমে এসেছে, যা মাত্র তিন সপ্তাহের আমদানির ব্যয়।

এর আগে ধনীদের কাছ থেকে ট্যাক্স নিয়ে সেই ট্যাক্সের সুবিধা দেশের দরিদ্র শ্রেণির মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পাকিস্তানকে পরামর্শ দিয়েছিলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ‘ক্রিস্টালিনা জর্জিয়েভা’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএমএফডলারপাকিস্তানসুদের হার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর জন্য উপহার কালো শাল কী বার্তা দেয়?

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দিল্লি গেলেন ভারতীয় হাইকমিশনার

আগস্ট ১০, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতে কী হলো

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া

আগস্ট ১০, ২০২৬

খাদ্যে ভেজাল: দেখতে আকর্ষনীয় হলেই কী নিরাপদ

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT