চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দিল্লি গেলেন ভারতীয় হাইকমিশনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৪ অপরাহ্ণ ১০, আগস্ট ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন। বৈঠকের ফলাফল এবং বাংলাদেশ সরকারের অবস্থান সম্পর্কে তিনি ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করবেন বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।

সোমবার (১০ আগস্ট) সংবাদমাধ্যম ডেইলি ওয়াদা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ব্রিকস সম্মেলনে বিমসটেকের চেয়ার হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানোর বিষয়ে ঢাকা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠেয় সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে এখন পর্যন্ত নয়াদিল্লিকে কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়নি।

Banglabid

বাংলাদেশ ও ভারত সরকারের কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ত্রিবেদীর আকস্মিক দিল্লি সফর ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ঢাকার অবস্থানের সঙ্গে সম্পর্কিত হতে পারে। একটি উচ্চপর্যায়ের সূত্রের দাবি, ভারত যদি সম্পর্কের ক্ষেত্রে একটি ‘সহায়ক পরিবেশ’ তৈরি না করে এবং আস্থা বাড়াতে কিছু পদক্ষেপ না নেয়, তাহলে প্রধানমন্ত্রীর নয়াদিল্লি সফরের সম্ভাবনা কম।

আরেকটি সূত্র জানিয়েছে, ব্রিকস সম্মেলনের আগে বা পরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণও জানানো উচিত ভারতের। এমন আমন্ত্রণ না থাকলে শুধু ব্রিকস সফরের সময় এক দিন বাড়িয়ে দিল্লি সফরের সম্ভাবনা কম বলেও সূত্রটি দাবি করেছে। জুনে হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের সঙ্গে এটাই ছিল দীনেশ ত্রিবেদীর প্রথম বৈঠক। বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই তার দিল্লি ফিরে যাওয়ায় সফরটির সময় নিয়ে কূটনৈতিক মহলে গুরুত্ব তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুত করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজনদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও দ্রুত করার আহ্বান জানান তিনি। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে একটি অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেন।

Reneta

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। ত্রিবেদীও ঢাকায় দায়িত্ব পালনের গত দুই মাসের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেন। ভারত চলতি বছরের এপ্রিলে প্রণয় কুমার ভার্মার স্থলাভিষিক্ত হিসেবে পশ্চিমবঙ্গের প্রবীণ রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে দেশটির ১৬তম হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। এর আগে তিনি ভারতের রেল ও স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারেক রহমানদীনেশ ত্রিবেদীপ্রধানমন্ত্রীবাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়বৈঠকব্রিকস সম্মেলনভারতের হাইকমিশনার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দিল্লি গেলেন ভারতীয় হাইকমিশনার

আগস্ট ১০, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতে কী হলো

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া

আগস্ট ১০, ২০২৬

খাদ্যে ভেজাল: দেখতে আকর্ষনীয় হলেই কী নিরাপদ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT