ক্রিকেট

নোমানের ক্যারিয়ারসেরা বোলিংয়ে উড়ন্ত জয় পাকিস্তানের

বাংলাদেশ ক্রিকেটাররা উল্লাসে ভাসছেন, নোমান সেরা বোলিং পারফরম্যান্স দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাসে মেতে উঠেছেন, নোমান তার ক্যারিয়ারসেরা বোলিংয়ে দলের জয় নিশ্চিত করেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে আবদুল্লাহ শফিকের ডাবল সেঞ্চুরির পর আগা সালমানের ঝড়ো সেঞ্চুরিতে বড় সংগ্রহ পেয়েছিল পাকিস্তান। প্রথম ইনিংসে পাত্তা না পাওয়া শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসেও হয়েছে ব্যর্থ। নোমান আলীর বিধ্বংসী বোলিংয়ে লঙ্কানদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেছে ১৮৮ রানে। ইনিংস ও ২২২ রানের বড় জয় পেয়েছে সফরকারী দল।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ৪ উইকেটে জিতেছিল পাকিস্তান। দ্বিতীয়টিতে বড় জয়ে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে থামল বাবর আজমের দল।

সোমবার শুরু হওয়া ম্যাচে টস জিতে আগে ব্যাটে নেমে ১৬৬ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে চতুর্থ দিনের শুরুতে ৫ উইকেটে ৫৭৬ রান সংগ্রহ করে ইনিংস ছাড়ে পাকিস্তান। ৪১০ রানে পিছিয়ে থেকে ব্যাটে নেমে ৬৭.৪ ওভারে সব উইকেট হারায় শ্রীলঙ্কা।

স্বাগতিকদের চেয়ে ৩৯৭ রানে এগিয়ে থেকে বৃহস্পতিবার সকালে ব্যাটে নামেন আগা সালমান ও রিজওয়ান। দুই ওভার ব্যাট করে ৪১০ রানে এগিয়ে থেকে ইনিংস শেষ করেন। রিজওয়ান ফিফটি তুলে নেন। ৬৭ বলে ৫০ রানে অপরাজিত ছিলেন। সালমান অপরাজিত ছিলেন ১৩২ রানে।

জবাবে শুরুটা খুব একটা খারাপ হয়নি শ্রীলঙ্কার। প্রথম উইকেট জুটিতে আসে ৬৯ রান। ৮৬ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর ক্রিজে আসেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে লঙ্কানবাহিনী। ১৮৮ রানে সবকটি উইকেট হারায়। ম্যাথুজ অপরাজিত ছিলেন ১২৭ বলে ৬৩ রান করে।

পাকিস্তানের হয়ে ক্যারিয়ারসেরা বল করেছেন নোমান আলী। ২৩ ওভারে ৮ মেডেন নিয়ে ৭০ খরচায় ৭ উইকেট শিকার করেছেন। নাসিম শাহ নিয়েছেন তিনটি উইকেট।

বিষয়:নোমান পাকিস্তান রিজওয়ান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…