চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবর-ফখরে জয়ের আশা জাগিয়ে হারল পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট ম্যাচে দুই খেলোয়াড়ের উত্তেজনাপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরুতে দুই ওপেনারকে দ্রুত হারানোর ধাক্কা সামলে দারুণভাবে হাল ধরেছিলেন বাবর আজম ও ফখর জামান। দুজনই তুলে নেন ঝড়ো ফিফটি। বাকিদের ব্যর্থতায় শেষপর্যন্ত অবশ্য পেরে উঠেনি শাহিন আফ্রিদির দল। অ্যাডাম মিলনের দুর্দান্ত বোলিংয়ে সফরকারীদের হারিয়ে টি-টুয়েন্টি সিরিজ জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেছে নিউজিল্যান্ড।

হ্যামিল্টনে রোববার দ্বিতীয় টি-টুয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ২১ রানের জয় তুলেছে স্বাগতিক দল। ১৯৫ রানের লক্ষ্যে ব্যাটে নেমে পাকিস্তান ৩ বল বাকি থাকতে গুটিয়ে যায় ১৭৩ রানে। শেষদিকে ১৫ বলে ৪ উইকেট হারায় আফ্রিদির দল। পাঁচ ম্যাচের সিরিজে টানা দুই জয়ে ২-০তে এগিয়ে গেল কিউইবাহিনী।

টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শাহিন আফ্রিদি। শুরুটা ভালোই করে নিউজিল্যান্ড। প্রথম উইকেটের পতন হয় ৫৯ রানে। ১৫ বলে ২০ রানের ইনিংস খেলে আউট হন ডেভন কনওয়ে।

তিনে নামা কিউইদের অধিনায়ক কেন উইলিয়ামসনও ১৫ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠের বাইরে যেতে হয় তাকে, হ্যামস্ট্রিং চোটে পড়ে আর মাঠে ফিরতে পারেননি ৩৩ বর্ষী তারকা। তার ইনিংসে তিনটি চার ও একটি ছক্কার মার ছিল।

১০ বলে ১৭ রান করেন ড্যারিল মিচেল। ৯ বলে ১৩ রান করে আউট হন গ্লেন ফিলিপস। মিচেল স্যান্টনার ১৩ বলে ২৫ রান করে রানআউট হন। শেষদিকে দ্রুত কয়েকটি উইকেট পড়লেও ১৯৪ রানের চ্যালেঞ্জ দাঁড় করায় কিউই দল। ৪১ বলে ৭টি বাউন্ডারি এবং ৫ ছক্কায় ৭৪ রানে অপরাজিত থাকেন ফিন অ্যালেন।

পাকিস্তানের হয়ে হারিস রউফ নেন ৩ উইকেট এবং ২ উইকেট নেন আব্বাস আফ্রিদি।

Reneta

১৯৫ রানের লক্ষ্যে নেমে পাকিস্তান ১০ রানের মধ্যে ২ উইকেট হারায়। শুরুটা খারাপ হলেও ধাক্কা কাটে বাবর ও ফখরের ব্যাটে ভর করে। উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেন দুই ব্যাটার, রানও তুলতে থাকেন দ্রুত। ৯৭ রানের সময় ২৫ বলে ৫০ করে ফখর আউট হলে আবারও চাপে পড়ে দলটি।

পরে বাবরের ব্যাটে ভর করে জয়ের লক্ষ্যেই এগোতে থাকে পাকিস্তান। সতীর্থরা উইকেটে টিকতে না পারলেও বাবর চেষ্টা করেন রানের গতি ধরে রাখতে। ১৫৩ রানে বাবর ফিরলে সেই আশাটুকুও শেষ হয়ে যায়। ৪৩ বলে ৬৬ করে ফেরেন বাবর।

শেষদিকে অধিনায়ক শাহিন কয়েকটি বাউন্ডারি হাঁকিয়ে আবারও জয়ের আশা দেখান। ১০ বলে ৩০ রান করার সমীকরণ রেখে তিনি আউট হন। বাকিরা বোর্ডে তুলতে পারেন আর মাত্র ৮ রান। ২১ রানে জয় পায় নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের হয়ে অ্যাডাম মিলনে একাই নেন ৪টি উইকেট, দুটি করে উইকেট নেন বেন সিয়ার্স, ইশ সোধি ও টিম সাউদি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি সিরিজনিউজিল্যান্ডপাকিস্তানবাবরলিড স্পোর্টসশাহিন আফ্রিদি
শেয়ারTweetPin

সর্বশেষ

হাসানের ৪ উইকেট, দ্বিতীয় ইনিংসে কোন পথে হাঁটছে বাংলাদেশ?

আগস্ট ৭, ২০২৬

আসর মাতিয়ে আর বাড়ি ফেরা হলো না পেহেলী ভৈরবীর

আগস্ট ৭, ২০২৬

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

অস্ট্রেলিয়ায় তাইজুলের চোট: কতটা গুরুতর, এখন কেমন আছেন?

আগস্ট ৭, ২০২৬

শিশু সুরক্ষা মামলায় মেটাকে আরও ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT