ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলবেন না স্টোকস

অস্ট্রেলিয়ার ক্রিকেটার জো রুট মাঠে উল্লাস করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ক্রিকেটার জো রুট মাঠে উল্লাস করছেন, সম্ভবত ম্যাচ জিতেছেন বা গুরুত্বপূর্ণ মুহূর্তে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শ্রীলঙ্কা সিরিজের পর এবার পাকিস্তানের বিপক্ষেও প্রথম টেস্টে খেলা হচ্ছে না বেন স্টোকসের। পুরোপুরি ফিট হয়ে না ওঠায় একাদশের বাইরে রাখা হয়েছে তাকে। দ্বিতীয় টেস্টে ফেরা নিয়ে আশাবাদী দল। দুই মাস আগে দ্য হান্ড্রেডে খেলার সময় চোটে পড়েছিলেন এই তারকা। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন ওলি পোপ।

মুলতানে আগামী সোমবার শুরু হবে তিন টেস্ট সিরিজের প্রথমটি। হাতে সময় আছে আর দুইদিন। স্টোকসের অনুপস্থিতিতে গত আড়াই বছরের মধ্যে দেশের বাইরে প্রথম টেস্ট খেলার সুযোগ পেতে পারেন পেস অলরাউন্ডার ক্রিস ওকস। ২০১৬ সালের পর এশিয়া মহাদেশে এটি হবে তার প্রথম টেস্ট।

গত মাসে স্টোকস বলেছিলেন, চোট থেকে প্রত্যাবর্তনের জন্য কোনও ঝুঁকি নিতে চান না তিনি। বছর শেষ হওয়ার আগে ইংল্যান্ড ৬টি টেস্ট খেলবে। ১৫ অক্টোবর দ্বিতীয় স্টোকস যদি ফেরেন তবে শুধু ব্যাটার হিসেবেই তাকে দেখা যাবে।

পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টে ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রাওলি, বেন ডাকেট, ওলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, জ্যাক লিচ, শোয়েব বশির।

বিষয়:ইংল্যান্ড পাকিস্তান বেন স্টোকস মুলতান টেস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…