চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে কোথায়-কখন দেখা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
চ্যাম্পিয়ন্স ট্রফির ট্রফি, সোনালী রঙের, উজ্জ্বল ও আকর্ষণীয়।. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে গড়ানোর কথা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তার আগে আইসিসির সদস্য দেশগুলোতে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ট্রফির ভ্রমণ। ধারাবাহিকতায় পাকিস্তান ও আফগানিস্তান ভ্রমণ শেষে বাংলাদেশে এসেছে ট্রফিটি।

আফগানিস্তান পর্ব শেষ করে আসা চ্যাম্পিয়ন্স ট্রফি মঙ্গলবার বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের লাবণী পয়েন্টে রাখা হবে। সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত কক্সবাজার পর্ব শেষ করে ট্রফিটি আনা হবে ঢাকায়। ১২ ডিসেম্বর বসুন্ধরা সিটি শপিং মলে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের দেখার জন্য উন্মুক্ত থাকবে।

১৩ ডিসেম্বর সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত ট্রফি রাখা হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে নারী ও পুরুষ জাতীয় দলের ক্রিকেটার, বর্তমান ও সাবেক ক্রিকেটার, ক্রিকেট সংগঠক ও সংবাদকর্মীদের জন্য ট্রফি প্রদর্শন করা হবে। সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে ট্রফি প্রদর্শনী। এরপর ঢাকা ছাড়বে মর্যাদার এই ট্রফি।

Banglabid

টুর্নামেন্ট নিয়ে এখনও চরম ধোয়াশা থাকলেও দুবাইভিত্তিক বহুজাতিক লজিস্টিক কোম্পানি ‘ডিপি ওয়ার্ল্ড’র তত্ত্বাবধানে ১৬ নভেম্বর পাকিস্তান থেকে ট্রফির ভ্রমণ পর্ব শুরু হয়। বাংলাদেশ পর্ব শেষ করে ট্রফি ১৫ থেকে ২২শে ডিসেম্বর সাউথ আফ্রিকায় থাকার কথা রয়েছে। ২৫ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত থাকবে অস্ট্রেলিয়াতে।

পরের গন্তব্য ৬-১১ জানুয়ারি নিউজিল্যান্ড, ১২-১৪ জানুয়ারি ইংল্যান্ড, ১৫-২৬ জানুয়ারি ভারত, সবশেষ ২৭ জানুয়ারি থেকে ইভেন্ট শেষ না হওয়া পর্যন্ত পাকিস্তানে থাকার কথা রয়েছে ট্রফির।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানচ্যাম্পিয়ন্স ট্রফিট্রফি প্রদর্শনীপাকিস্তানবাংলাদশবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আফগান সিরিজের দিনক্ষণ ঠিক করলেও বাংলাদেশ নিয়ে এখনও চুপ ভারত

আগস্ট ১১, ২০২৬

দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পিএসসির নতুন চার সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এসডিজি অর্জনে সমন্বিতভাবে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT