চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান-সৌদদের সঙ্গে তর্কের যে ব্যাখ্যা দিলেন তাইজুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ণ ১৮, মে ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

চা-বিরতির আগে কিছুটা সময় নিয়েই নিয়েই তৈরি হচ্ছিলেন মুশফিকুর রহিম। আর সেটা দেখে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ কিছু একটা বলেন। তাতে দুজনের উত্তপ্ত বাক্যবিনিময় হতে দেখা যায়। পরে স্লিপে থাকা সৌদ শাকিলের সঙ্গে তর্কে জড়ান তাইজুল ইসলাম। দিনের খেলা শেষে তাইজুল ঘটনার বিস্তারিত তুলে ধরলেন।

সিলেট টেস্টের তৃতীয় দিনের বিকেলে সোমবার মুশফিকুর রহিম সেঞ্চুরির পর ১৩৭ রানে আউট হয়েছেন। তার ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি। বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি, ছাড়িয়ে গেছেন ১৩ শতকের মুমিনুল হককে। মুশফিকের সেঞ্চুরির সুবাদে টাইগারদের লিড দাঁড়িয়েছে ৪৩৬ রানের। জয়ের জন্য চতুর্থ ও পঞ্চম দিন ব্যাটের সুযোগ পাচ্ছে পাকিস্তান, লক্ষ্য ৪৩৭, সিরিজে সমতা টানতে সফরকারীদের অবশ্য গড়তে হবে বিশ্বরেকর্ড।

টেস্টে মূলত যেকোনো বিরতির আগে ব্যাটাররা বাড়তি সময় নিয়ে খেলার চেষ্টা করেন যাতে উইকেট না পড়ে। ওই সময় মুশফিক-তাইজুলের প্রতিটি বল সময় নিয়ে খেলার প্রবণতা ছিল। পাকিস্তান চাইছিল চা-বিরতির আগে আরেকটি বাড়তি ওভার যদি করা যায়।

Banglabid

ম্যাচের সেই ঘটনা নিয়ে তাইজুল বলেছেন, ‘এটা আসলে আপনি যখন ম্যাচে নামবেন তো অনেক ধরনের পরিস্থিতি ঘটতে পারে। তারাও দীর্ঘসময় ফিল্ডিং করছিল এজন্য টেম্পারমেন্ট ধরে রাখতে পারে নাই। মুশি ভাই কোন কিছু বলে নাই, মুশি ভাই তো নরমালি আম্পায়ারের সঙ্গে কথা বলছিল। কিন্তু ও কী বুঝছে না বুঝছে, ও রিয়্যাক্ট করেছে। আর আমার সঙ্গে যেটা হয়েছে সৌদ আমাকে বলছিল যে ‘তুমি ব্যাটিং করতে আসো’। আসলে এটা তো ওর বিজনেস না, এটা আমার বিজনেস ব্যাটিং করাটা, এই আরকি।’

বাকবিতণ্ডার পর খুররম শাহজাদ তাইজুলকে ঠুকে দেন বাউন্সার। ক্যালিপসো ছন্দে এক পা তুলে সেটা পুল করে বাউন্ডারিতে পাঠিয়ে দেন তাইজুল। এটা নিয়ে তাইজুলের বিনয়ী ব্যাখ্যা, ‘এটা ব্যাটিং করতে গেলে আসলে বলটাও রকম ছিল আরকি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাইজুলপাকিস্তানবাংলাদেশমুশফিকলিড স্পোর্টসশান মাসুদসিলেট
শেয়ারTweetPin1

সর্বশেষ

মেসির বাবা হোর্হে মেসির মৃত্যু, বিশ্বজুড়ে শোক

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

এক-এগারোর সময়ে তারেক রহমানকে যেভাবে নির্যাতন করা হয়

আগস্ট ৯, ২০২৬
ছবি: মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী (সংগৃহীত)।

মহেশখালীর মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কৃষকের জমানো শেষ সম্বল ২ লাখ টাকা খেলো ইঁদুর-উইপোকা

আগস্ট ৯, ২০২৬

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT