চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৭ বছর পর বাংলাদেশকে নিয়েই ফয়সালাবাদে ফিরছে পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৯ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জিতের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে পাকিস্তানে ৫ ম্যাচের সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী মে-তে পাকিস্তান সফর করবে টিম টাইগার্স। জুলাইতে আবার পাকিস্তানকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। সিরিজটির মধ্য দিয়ে ১৭ বছর পর আন্তর্জাতিক ম্যাচ গড়াবে ফয়সালাবাদে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বুধবার বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে। সিরিজটি দিয়ে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। এ ভেন্যুতে সবশেষ ২০০৮ সালে বাংলাদেশ-পাকিস্তানের একটি ওয়ানডে হয়েছিল। লাল-সবুজদের সঙ্গে ম্যাচ দিয়ে আবারও মাঠটিতে গড়াতে চলেছে আন্তর্জাতিক ম্যাচ।

বাংলাদেশের পাকিস্তান সফরে শুরুতে ছিল ৩ ওয়ানডে ও ৩ টি-টুয়েন্টি। আগামী বছরের টি-টুয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দুদেশের ক্রিকেট বোর্ড শুধু ৫টি টি-টুয়েন্টি খেলতে সম্মত হয়েছে।

২১মে পাকিস্তান পৌঁছাবে বাংলাদেশ দল। ২৫মে ফয়সালাবাদে শুরু হয়ে ৩ জুন লাহোরে শেষ হবে সিরিজ। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে শুরুর দুই ম্যাচ ও লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে শেষ তিনটি। সব ম্যাচ হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

এক নজরে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি
২৫মে: প্রথম টি-টুয়েন্টি (ফয়সালাবাদ)
২৭মে: দ্বিতীয় টি-টুয়েন্টি (ফয়সালাবাদ)
৩০মে: তৃতীয় টি-টুয়েন্টি (লাহোর)
১ জুন: চতুর্থ টি-টুয়েন্টি (লাহোর)
৩ জুন: পঞ্চম টি-টুয়েন্টি (লাহোর)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাদ্দাফি স্টেডিয়ামপাকিস্তানবাংলাদেশলাহোরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাইয়ে ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স

আগস্ট ২, ২০২৬

বিএনপি ফ্যাসিস্টের মতো আচরণ শুরু করেছে: ডা. শফিকুর রহমান

আগস্ট ২, ২০২৬

ক্ষমতা, স্বাধীনতা ও দায়িত্বের সমন্বয়ে গণমাধ্যম কমিশন গঠন: তথ্যমন্ত্রী

আগস্ট ২, ২০২৬

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ড

আগস্ট ২, ২০২৬

সিনেমায় বন্ধুত্ব!

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT