বাংলাদেশ

বিকৃত ছবি সরালো পাকিস্তান হাইকমিশন

পাকিস্তানের পতাকা উড়ছে, সূর্যোদয়ের আলোতে ঝলমল. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজের কভার ছবি, যেখানে পাকিস্তানের পতাকা উড়ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অবশেষে নিজেদের ফেসবুক পেজ থেকে বিকৃত ছবি সরালো পাকিস্তান হাইকমিশন। বাংলাদেশ ও পাকিস্তানের জাতীয় পতাকা একীভূত করে পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেইজের ‘কাভারফটো’ হিসেবে ব্যবহার করা হয়েছিল।

আজ দুপুর ১টার দিকে পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজের কভারফটোতে শুধু দেশটির জাতীয় পতাকার ছবি দেখা গেছে।

এর আগে পাকিস্তান হাইকমিশন বিকৃত ছবি ব্যবহার করায় তাতে আপত্তি জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ সকালে মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘আমরা আশা করি পাকিস্তান হাইকমিশন এটি প্রত্যাহার করবে।’

পাকিস্তান হাইকমিশন সম্প্রতি তাদের অফিসিয়াল ফেসবুক পেজের কভার ফটো পরিবর্তন করে। এর পর থেকে সেই ছবি নিয়ে বিভিন্ন সমালোচনা শুরু হয়।

তবে পাকিস্তান হাইকমিশন বলেছে, শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, অন্যান্য অনেক বন্ধু প্রতীম দেশের ক্ষেত্রেও তারা তাদের সামাজিক প্লাটফর্মে পতাকার ছবি সেভাবে ব্যবহার করেছে। তাদের কোনো খারাপ উদ্দেশ্য ছিলো না।

বিষয়:পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…