চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনীতিবিদদের ঐক্য দেখাতে বললেন পাকিস্তানের সেনাপ্রধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

 

 

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ অসীম মুনির বলেছেন, নির্বাচন শুধু জয়-পরাজয় নির্ধারণের প্রতিযোগিতা নয় বরং এটি জনগণের ম্যান্ডেট নির্ধারণের মহড়া।  নির্বাচনের মাধ্যমে দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে মন্তব্য করে রাজনীতিবিদদের ‘পরিপক্কতা এবং ঐক্য’ দেখাতে বলেছেন তিনি।

শনিবার ১০ ফেব্রুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে সেনাবাহিনীর পছন্দের দলকে সরকার গঠন করতে প্রয়োজন অন্য দলের সাথে জোট গঠন করা।

সেনাপ্রধান আরো বলেন, ‘নির্বাচন ও গণতন্ত্রের অর্থ হচ্ছে জনগণের সেবা করা। ২৫ কোটি মানুষের এই দেশটিতে বিশৃঙ্খলা ও মেরুকরণের রাজনীতি মানায় না। এসব দূরে সরিয়ে সঠিক নেতৃত্ব প্রয়োজন, যার নেতৃত্বে সবকিছু স্বাভাবিক হয়ে উঠবে।

সৈয়দ অসীম মুনির বলেন, রাজনৈতিক নেতৃত্ব এবং তাদের কর্মীদের অবশ্যই নিজ স্বার্থের ঊর্ধ্বে কাজ করতে হবে এবং সমন্বিত প্রচেষ্টার মধ্য দিয়ে শাসন-ক্ষমতা পরিচালনা এবং জনগণের সেবা করতে হবে।’

Reneta

প্রতিবেদনে বলা হয়, কারাগারে বন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অনুগত স্বতন্ত্র প্রার্থীদের জয়ের বিপরীতে সেনা সমর্থিত পাকিস্তান মুসলিম লীগ এরই মধ্যে ক্ষমতাসীন সংখ্যাগরিষ্ঠ জয়ের সম্ভাবনা হারিয়েছে।

যদিও এরই মধ্যে হাত মেলানোর ঘোষণা দিয়েছে নওয়াজ শরিফের দল পিএমএলএন এবং বিলাওয়াল ভুট্টো জারদারির দল পিপিপি। এই জোট গড়লে পার্লামেন্টের নিরঙ্কুশ গরিষ্ঠতা পাবেন তারা। তাই  বেশি আসন পেলেও এই জোটের কাছে হেরে যাচ্ছেন ইমরান খানের দল পিটিআই সমর্থিত প্রার্থীরা।

পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন’র প্রতিবেদনে বলা হয়, সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ হয় গত বৃহস্পতিবার। তবে এখনও পূর্ণাঙ্গ ফল প্রকাশ হয়নি। নির্বাচন কমিশন ঘোষিত ২৫৩ আসনের প্রাথমিক ফলে কারারুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছেন। আসন সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)। তৃতীয় স্থানে বিলাওয়াল ভুট্টো জারদারির পিপিপি।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানপাকিস্তান সেনাপ্রধানপাকিস্তানের জাতীয় নির্বাচনসেনাপ্রধান জেনারেল সৈয়দ অসীম মুনির
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্যামিলি কার্ড বিতরণে দালাল বা মধ্যস্বত্বভোগীর স্থান নেই: তথ্যমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬

জাতীয় উন্নয়নে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা এখন সময়ের দাবি

জুলাই ২৮, ২০২৬

অটিস্টিক স্কুলে ভুয়া শিক্ষার্থী দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ২৮, ২০২৬

বিজিবির উদ্যোগে প্রায় ৩২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

জুলাই ২৮, ২০২৬

প্রথমবার কাভা কাপের ফাইনালে বাংলাদেশ

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT