আন্তর্জাতিক

বিনা বেতনে কাজ করবেন প্রধানমন্ত্রী শাহবাজ এবং তার মন্ত্রীরা

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বৈঠকে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বৈঠকে অংশগ্রহণ করছেন, তিনি একটি কক্ষে বসে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটের মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং তার দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর মন্ত্রীরা সঙ্কট মোকবেলায় বিনা বেতনে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।

গত বুধবার প্রধানমন্ত্রী শাহবাজসহ পিএমএল(এন) এর ১২ জন পূর্ণমন্ত্রী এবং ৩ জন প্রতিমন্ত্রী বিনা বেতনে কাজ করার সিদ্ধান্ত নেন।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, দেশটির রিজার্ভে ডলার প্রায় শেষের পথে। তাছাড়া নতুন করে ঋণ দিতে চাইছে না আইএমএফসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।

এ অবস্থায় প্রবল অর্থসঙ্কটের মোকাবিলায় ইতিমধ্যেই সরকারি কর্মীদের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে পিএমএল-এন এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) জোট সরকার। এই পরিস্থিতিতে কেন মন্ত্রী এবং পার্লামেন্ট সদস্যদের বেতন ও ভাতা কমবে না, তা নিয়ে প্রশ্ন তুলেছিল দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এবং কয়েকটি সংবাদমাধ্যম।

এরই পরিপেক্ষিতে সরকারের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেয়া হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকেই পাকিস্তানে প্রতি লিটার পেট্রোলের দাম ২২ টাকা ২০ পয়সা বেড়ে হয়েছে ২৭২ টাকা, যা দেশটির ইতিহাসে রেকর্ড।

 

 

বিষয়:পাকিস্থান পিএমএল-এন প্রধানমন্ত্রী শাহবাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…