উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দেশের হাওর অঞ্চলে আগাম বন্যায় ফসল রক্ষা বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর জমির বোরো ধান। তীব্র দূষণে দ্বিতীয় প্রধান জীবিকা মাছও মরেছে ক্রমাগত। বাকি বছরটা একটা অনিশ্চিত জীবনের দিকে এগিয়ে চলছে হাওর পাড়ের বিপন্ন জনপদ। এমন দুর্যোগে যে পরিমাণ সরকারি ত্রাণ সেখানে যাচ্ছে তা এই বিপুল পরিমাণ ক্ষতিতে আক্রান্ত নিঃস্ব মানুষগুলোর জন্য পর্যাপ্ত নয়। সে উদ্দেশ্য সামনে রেখেই কিছু চারুশিল্পী যৌথ প্রচেষ্টায় ছবি বিক্রির একটি উদ্যোগ নিয়েছে যাতে হাওরবাসীদের কিছুটা হলেও সহযোগিতা করা যায়। “ঢেউ” নামের একটি সৃজনশীল প্রয়াস ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে জয়নুল গ্যালারীর সামনে ২৭ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত আয়োজন করেছে এই ছবিমেলার ।

চারুকলার বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থী সহ দেশের বরেণ্য চিত্রশিল্পী এবং চারুশিক্ষকরা ছবি এঁকে এই কার্যক্রমে তাঁদের অবদান রাখবেন। সাথে চলবে আলোকচিত্র প্রদর্শনী ও বিক্রি। ছবি কিনে দুর্গত হাওরবাসীর ত্রাণ সহযোগিতায় অবদান রাখতে দেশের সকল মানুষদের আন্তরিক আহ্বান জানিয়েছে ঢেউ ।
বিস্তারিত ডিজিটাল শর্টে:







