বর্তমান সরকারের সব বাজেটে মেগা প্রকল্পের ঘোষণা এলেও এবার কিছুটা ব্যতিক্রম। চলমান প্রকল্পগুলোকেই গুরুত্ব দিয়ে বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র, পদ্মা রেলসতু ও মেট্রোরেল। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, অর্থনৈতিক সক্ষমতা বাড়ায় চলমান প্রকল্পগুলোর কাজ এগিয়ে নিতে কোনো সমস্যাই হবে না।






