চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাবনায় শিক্ষার আলো থেকে বঞ্চিত চরের শিশুরা

আখতারুজ্জামান আখতারুজ্জামান
১০:১০ পূর্বাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, জনপদ, পাবনা, শিক্ষা
A A
পাবনায় কৃষি জমির বিশাল ক্ষেত্রের দৃশ্য, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবনায় শিক্ষার আলো থেকে বঞ্চিত পদ্মার দুর্গম চরের শিশুরা। বিদ্যুৎসহ জীবনধারণের আধুনিক কোন সুযোগ সুবিধা না থাকায় মানবেতর জীবন যাপন করছেন চরবাসী। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

পদ্মা-যমুনা, বড়াল-গুমানি নদী বেষ্টিত জেলা পাবনা। গত দু’দশকে এখানে শহরকেন্দ্রিক শিক্ষা এবং চিকিৎসাসহ আধুনিক জীবন ব্যবস্থার যথেষ্ট উন্নয়ন হলেও পদ্মা ও যমুনার অর্ধ শতাধিক চরের মানুষ এখনো অবহেলিত। সদর উপজেলার রাধাকান্তপুর দুর্গম পদ্মাচরে এখনো জ্বলেনি বিদ্যুতের আলো। ইচ্ছা থাকলেও এখানকার শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে।

এলাকাবাসী বলছে, আশপাশের পাঁচ ছয় কিলোমিটারের মধ্যে কোন স্কুল না থাকায় তারা সন্তানদেরকে স্কুলে দিতে পারছেননা। দুরে যে স্কুলটা আছে সেটাতে যেতে গেলেও একটা নদী পার হতে হয়। এত দূরের হাটা রাস্তায় বর্ষাকালেও কষ্ট, শুকনা কালেও কষ্ট। তাই  তারা  বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে পারেননা।

Banglabid

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদার বলেন, আমি নিজ উদ্বোগে সেখানে যাবো এবং যেখানে যেখানে স্কুল করা প্রয়োজন সেটা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুর্গম চর এলাকায় নতুন করে স্কুল স্থাপন ও পুরনো মাধ্যমিক পর্যায়ে স্কুলগুলোকে সরকারি সহযোগিতার আওতায় আনার দাবি জানিয়েছেন চরবাসী।

অন্যদিকে শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন পাবনা জেলা প্রশাসকও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাবনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইপিএলে বছরের প্রথম জয় পেল লিভারপুল

পরবর্তী

পিএসএল খেলতে করাচি গেলেন সাকিব

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসএল খেলতে করাচি গেলেন সাকিব

বসন্তের আবহে নৃত্যরত নারী ও পুরুষের দল, রঙিন পোশাক ও পটভূমিতে ফুলের ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালোবাসার আবহে ঋতুরাজ বসন্তের আগমন

সর্বশেষ

পিঙ্ক বাস নিয়ে বর্ষার উচ্ছ্বাস, ‘মেয়েরা বাস কেন চালাতে পারবে না?’

আগস্ট ২০, ২০২৬
ছবি: জামায়াত মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

যে কারণে প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারলেন না অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT