চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাতাল লোক’র নতুন সিজন দেখে দর্শক বলছে ‘মাস্টারপিস’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২২ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A
নতুন প্যাটাল লোকের সিজন দেখছেন দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২০ সালে ওটিটির পর্দায় মুক্তি পেয়েছিল ‘পাতাল লোক’ ওয়েব সিরিজের প্রথম সিজন।  যেই সিরিজ নিয়ে বেশ একটা উন্মাদনা রয়েছে দর্শক মহলে। এবার পাঁচ বছর পর এলো এই সিরিজের সিকুয়েল।

শুক্রবার (১৭ জানুয়ারি) থেকে আমাজন প্রাইম ভিডিওতে এটি স্টিমিং হওয়া শুরু হয়েছে। যা ইতিমধ্যেই অনেকেই দেখে ফেলেছেন। কিন্তু দর্শকদের কেমন লাগলো সিরিজটি? তারই প্রতিক্রিয়া হিসেবে দর্শকদের রিভিউ মিললো এক্স হ্যান্ডেলে।

অনেকের মতেই আগের সিজনের মতো এই সিজনেও পুলিশ অফিসার ‘হাতিরাম চৌধুরী’র চরিত্রে জয়দীপ আহলাওয়াত নজর কেড়েছেন। তাছাড়াও সুদীপ শর্মা এবং অবিনাশ অরুণ ধাওয়ারের তৈরি এই সিরিজ নিয়ে ভক্তরা বেশ উচ্ছ্বসিত।

বেশ কয়েকজন দর্শক সিরিজটি তাদের কেমন লেগেছে তা নিয়ে নানা কথা ভাগ করে নিয়েছেন এক্স হ্যান্ডেলে। এক ভক্ত লিখেছেন, ‘পাতাল লোক ২’ পুরোটা একসঙ্গে দেখতে হবে, মাঝখানে ছেড়ে উঠে যাওয়া যাবে না। এটা একটা মাস্টারপিস। অবশেষে, কোন একটা সিরিজের প্রতিটা পর্ব দেখে মুগ্ধ হলাম। তবে শুধু গল্প নয়, সংলাপগুলিও আলাদাভাবে প্রশংসার দাবি রাখে।’

আরেকজন লেখেন, ‘পাতাল লোক দেখে শেষ করলাম। বেশ ভালো সিজন ২। ইংরেজি আর হিন্দি, উচ্চবিত্ত বনাম নিম্নবিত্তের পার্থক্যকে এত ভালো ভাবে দেখানো হয়েছে বলার কথা নয়। দেশে করোনা ও বেকারত্বের ছবিো ফুটে উঠেছে সিরিজে। একজন মানুষ কাজ খুঁজতে গেলে শেষ পর্যন্ত তার কী হতে পারে তা এই সিরিজটি না দেখলে বোঝা যাবে না।’

সিরিজটিতে অনেকেই ভক্ত কলাকুশলীদেরও প্রশংসা করেছেন। একজন ভক্ত লিখেছেন, ‘হাতিরাম চৌধুরীর চরিত্রে জয়দীপ আহলাওয়াত এমন দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তা বলে বোঝানোর মতো নয়। বাহ্যিক শক্তি আর মনের মধ্যে থাকা অসুরের সঙ্গে লড়াই করে পাক্কা পুলিশ হয়েই তিনি ধরা দিয়েছেন। তার চিত্রায়নের মধ্যে অনেকগুলি জটিল স্তর রয়েছে। এছাড়াও ইশওয়াক সিং, তিলোত্তমা সোম সহ সকলেই বেশ ভালো কাজ করেছেন।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'পাতাল লোক সিজন ২ওয়েব সিরিজপাতাল লোকসিজন ২
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

খুরশীদ আলমের ৮১তম জন্মদিনে শাইখ সিরাজের বিশেষ প্রামাণ্যচিত্র

জুলাই ২৮, ২০২৬
সভাপতি শহিদুল হক টিপু এবং সাধারণ সম্পাদক

চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক অরুণ

জুলাই ২৮, ২০২৬

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চাইলো ঢাকা

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT