চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে গ্রেপ্তার হলেন পি কে হালদারের সহযোগীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ন ২৪, আগস্ট ২০২২
- সেমি লিড, অপরাধ
A A

দেশত্যাগের সময় পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির প্রায় ২০০ কোটি টাকা আত্মসাৎকারী পিকে হালদারের সহযোগী ২ নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩। 

আজ বুধবার ভোরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শারমিন আহমেদ (৪২) ও তানিয়া আহমেদ (৩৭) । তারা সম্পর্কে বোন এবং তাদের বাবা খবিরউদ্দিন পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির পরিচালক ছিলেন।

আজ রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, খবিরউদ্দিন পরিবারের সদস্যদের নামে ২০০ কোটি টাকা ঋণ নিয়েছেন। কিন্তু কেউ ঋণ পরিশোধ করেননি। খবিরউদ্দিনের ২ মেয়ে শারমিন ও তানিয়া ২০০৩ সাল থেকে কানাডায় অবস্থান করছেন। তারা বিদেশে থাকা অবস্থায় একজন ৩২ কোটি এবং আরেকজন ৩৪ কোটি টাকা ঋণ নিয়েছেন।

খন্দকার আল মঈন জানান, তারা ২৮ জুলাই পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে দেশে আসেন। এতদিন তারা আত্মগোপনে ছিলেন। আজ ভোরে কানাডায় চলে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তারা। এর আগে অ্যাম্বুলেন্সে করে তাদের মালামাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানো হয়। গ্রেপ্তারে সময় প্রথমে তারা তাদের পরিচয় গোপন করেন।

Reneta

তাদের বাবা খবিরউদ্দিন জামিনে আছেন। এবছরের ১৯ এপ্রিল তাদেরকে আদালতে হাজির হতে বলা হয়। কিন্তু তারা তা অমান্য করেন, যোগ করেন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: পি কে হালদারর‌্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT