চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৬ অপরাহ্ণ ১১, আগস্ট ২০২৫
- সেমি লিড, অন্যান্য, বাংলাদেশ
A A

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর ৮০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি জানান, সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, র‍্যাব, বিজিবি ও অন্যান্য বাহিনীর সদস্যরাও দায়িত্বে থাকবেন।

সোমবার (১১ আগস্ট) কেরাণীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

Reneta

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার প্রতি কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তার জন্য আগের দু’জন আনসারের সঙ্গে বাড়তি একজন অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন করা হবে।

তিনি আরও বলেন, দেশের গণমাধ্যম সঠিকভাবে কাজ করায় আশপাশের অনেক দেশের ভুয়া সংবাদ প্রচার বন্ধ হয়েছে।

রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়ে তিনি বলেছেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দেশে অবাধ ও সুষ্ঠু ভোট অনুষ্ঠিত সম্ভব হলেও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা জরুরি।

তিনি জানান, নির্বাচনের সময় পুলিশ সদস্যদের কাছে বডি ক্যামেরা থাকবে এবং সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রচেষ্টা চালাবে।

তিনি সতর্ক করে বলেন, নিরীহ ও নিরপরাধ কেউ যেন আইনের আওতায় না আসে। টাকার লোভে অনেকের নামে জুলাই-আগস্টে মামলা হয়েছে, তবে কোনো নিরীহ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় চেষ্টা করছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গত বছরের জুলাইয়ের তুলনায় এ বছরের জুলাইয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে। একসময় থানায় কেউ যেত না, আনসার বাহিনী বিদ্রোহ করেছিল এবং অন্যান্য বাহিনীও খুব সক্রিয় ছিল না। এখনো কাঙ্ক্ষিত অবস্থায় পৌঁছানো যায়নি, তবে বর্তমান পরিস্থিতিতে নির্বাচন আয়োজনের কোনো সমস্যা নেই। 

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সম্প্রতি ঘোষণা দিয়েছেন যে, আগামী বছরের ফেব্রুয়ারিতে রমজানের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনমো. জাহাঙ্গীর আলম চৌধুরীস্বরাষ্ট্র উপদেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

লাখো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় আয়াতুল্লাহ খামেনি মাশহাদে সমাহিত

জুলাই ১০, ২০২৬
ছবি: বাংলাদেশি কূটনীতিক রাবাব ফাতিমা (সংগৃহীত)।

আফগানিস্তানে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও উজানের ঢলে ৬ নদীর পানি বিপৎসীমার ওপরে

জুলাই ১০, ২০২৬

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT