চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা চূড়ান্তের পথে, দুপুরে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

পান্না আক্তারপান্না আক্তার
১২:১৫ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০২৫
ভিডিও নিউজ, মাল্টিমিডিয়া
A A

বাংলাদেশের রাজনীতিতে আলোচিত জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে সরকারের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। ১৩ নভেম্বর বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের পর দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাঁর এই ভাষণেই প্রকাশ পাবে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা।

 

সরকারি সূত্র জানায়, তার ভাষণে গণভোটের সময়, প্রশ্নের ধরন এবং সংসদের উচ্চকক্ষের কাঠামো সম্পর্কে দিকনির্দেশনা থাকবে। এরপর সরকার আদেশ ও অধ্যাদেশ জারি করবে।

জানা গেছে, সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের বিষয়টি প্রায় নিশ্চিত। গণভোটের প্রশ্ন সহজ ও স্পষ্ট রাখার পরিকল্পনা রয়েছে, যাতে জনগণ সহজে মত দিতে পারে। পাশাপাশি সংসদের উচ্চকক্ষ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে গঠনের প্রস্তাবও গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।

১২ নভেম্বর বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তাঁর বাসভবন যমুনায় কয়েকজন উপদেষ্টাকে নিয়ে অনানুষ্ঠানিক বৈঠক করেন। সেখানে জুলাই সনদ বাস্তবায়নের সর্বশেষ অবস্থা ও রাজনৈতিক দলের মতামত নিয়ে আলোচনা হয়। আজকের বৈঠকে তা চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে এবং পরে জাতির উদ্দেশে ভাষণে তা ঘোষণা করা হবে।

এর আগে ২৮ অক্টোবর জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেয়। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকায় সরকারকেই সিদ্ধান্ত নিতে হয়েছে।

Reneta

বিএনপি একই দিনে নির্বাচন ও গণভোট চায়, কিন্তু উচ্চকক্ষের পিআর পদ্ধতির বিরোধী। বিপরীতে জামায়াত ও সমমনা আট দল নির্বাচনের আগে গণভোট এবং পিআর পদ্ধতির পক্ষে। তারা ১৪ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।

সরকার আশা করছে, আজকের সিদ্ধান্ত ও প্রধান উপদেষ্টার ভাষণের পর রাজনৈতিক দলগুলো ইতিবাচক প্রতিক্রিয়া দেখাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুলাই সনদপ্রধান উপদেষ্টার ভাষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে ভোলেননি সঞ্জয়

জুন ১৩, ২০২৬

বিশ্বকাপ উদ্বোধনীতে শাকিরার পরা কেডস কোন ব্র্যান্ডের, দাম কত?

জুন ১৩, ২০২৬

কানাডায় ঝলমলে আয়োজনে আরেকবার উদ্বোধন হল বিশ্বকাপের

জুন ১৩, ২০২৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশ

জুন ১২, ২০২৬

বিষধর সাপের দংশনে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT