চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট পর্যালোচনার শুনানি আজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৮ পূর্বাহ্ণ ১৫, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, আদালত
A A
স্মার্ট যুবক হাস্যোজ্জ্বল মুখের ছবি, কালো ও সাদা ফটো. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় দাখিল করা চার্জশিট পর্যালোচনার শুনানি আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা চার্জশিট গভীরভাবে পর্যালোচনার জন্য সময় চাইলে আদালত তা মঞ্জুর করে এই তারিখ নির্ধারণ করেন।

আদালত সূত্র জানায়, গত সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত রাষ্ট্রপক্ষকে চার্জশিট গভীরভাবে পরীক্ষা করার জন্য দুই দিনের সময় দেন। সেই ধারাবাহিকতায় আজ আদালতে জানানো হবে, চার্জশিট গ্রহণ করা হবে নাকি এ বিষয়ে নারাজি দাখিল করা হবে।

Banglabid

মামলার বিচারিক কার্যক্রমে রাষ্ট্রপক্ষকে সহায়তার জন্য আদালত তিনজন আইনজীবী নিয়োগ দিয়েছেন। তারা হলেন- জ্যেষ্ঠ আইনজীবী আব্দুস সোবহান তরফদার, ব্যারিস্টার এস এম মইনুল করিম এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মুস্তাফিজুর রহমান মুকুল।

চার্জশিট পর্যালোচনা সংক্রান্ত কার্যক্রমের সময় আদালতে উপস্থিত ছিলেন মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ সংগঠনের একাধিক নেতাকর্মী। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের বিষয়ে বাদীপক্ষ আদালতে সম্মতি জানায়।

শুনানি শেষে রাষ্ট্রপক্ষে নিয়োগপ্রাপ্ত আইনজীবীরা সাংবাদিকদের বলেন, শরিফ ওসমান হাদি সারাজীবন ন্যায়বিচারের পক্ষে সোচ্চার ছিলেন। তার আদর্শ অনুসরণ করেই চার্জশিটের প্রতিটি বিষয় সতর্কতার সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে, যাতে কোনো নির্দোষ ব্যক্তি হয়রানির শিকার না হন। তারা জানান, মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭ জনের মধ্যে ৯ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Reneta

এর আগে গত ৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদসহ মোট ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। পরদিন আদালত চার্জশিট গ্রহণসংক্রান্ত বিষয়ে আপত্তি আছে কি না, তা জানাতে বাদীকে নির্দিষ্ট দিনে হাজির হওয়ার নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি।

প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

১৯ ডিসেম্বর তার মরদেহ দেশে আনা হয় এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তার দাফন সম্পন্ন করা হয়। এ ঘটনায় শুরুতে হত্যাচেষ্টা মামলা করা হলেও হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওসমান হাদিচার্জশিট পর্যালোচনাহত্যা মামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওয়াশিংটন পোস্ট’র প্রতিবেদকের বাড়িতে তল্লাশি, ট্রাম্পের দিকে ইঙ্গিত

পরবর্তী

বায়ুদূষণে বিশ্বচ্যাম্পিয়ন ঢাকা

পরবর্তী

বায়ুদূষণে বিশ্বচ্যাম্পিয়ন ঢাকা

বহিষ্কারের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে আলোচনা করছে বিএনপি

সর্বশেষ

মাতাল হয়ে গাড়ি চালানোয় শাস্তি ওয়ার্নারের, মানতে হবে আদালতের যে নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

করদাতাদের উৎসাহিত করতে হবে, গড়তে হবে দুর্নীতিমুক্ত রাজস্ব ব্যবস্থা: প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: মহিলা বাস সার্ভিস (সংগৃহীত)।

নারীদের জন্য ‘পিংক বাস’ চলবে যেসব রুটে

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

১ লাখ ৫৮ হাজারেই মিলছে ১ ভরি স্বর্ণ!

আগস্ট ১৮, ২০২৬

‘নারীদের জন্য নিশ্চিত করতে চাই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্বস্তির যাতায়াত’

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT