চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯৫তম অস্কারে বাংলাদেশ থেকে মনোনীত ‘হাওয়া’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩২ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, বিনোদন
A A

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অস্কারের ৯৫তম আসরের সেরা ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশী ভাষা প্রতিযোগিতা) বিভাগে বাংলাদেশ থেকে লড়বে মেজবাউর রহমান সুমন পরিচালিত চলচ্চিত্র ‘হাওয়া’।

চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন ৯৫তম অস্কার বাংলাদেশ কমিটির সাবমিশন কোঅর্ডিনেটর আব্দুল্লাহ আল মারুফ।

অস্কারে বিদেশী ভাষার বিভাগে ছবি মনোনয়নের বাংলাদেশের চলচ্চিত্র আহ্বান করা হলে মেজবাউর রহমান সুমন পরিচালিত ও সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘হাওয়া’ এবং মুহাম্মদ কাইয়ুম পরিচালিত ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ছবি দুটি জমা পড়ে।

Banglabid

গত ২৪ সেপ্টেম্বর শনিবার রাজধানীর কাকরাইলে আশীর্বাদ চলচ্চিত্রের কার্যালয়ে ছবি দুটি দেখার পর মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ ছবিকে চূড়ান্ত করে ৯৫তম অস্কার বাংলাদেশ কমিটি।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটি ও অস্কার কমিটির চেয়ারম্যান হাবিবুর রহমান খান, চলচ্চিত্র সমালোচক অধ্যাপক আবদুস সেলিম, চলচ্চিত্র সমালোচক ও পরিচালক শামীম আখতার, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, এডিটরস গিল্ডের সভাপতি আবু মুসা দেবু এবং চিত্রগ্রাহক পংকজ পালিত।

মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার, সোহেল মণ্ডলসহ আরো অনেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্কারকুড়া পক্ষীর শূন্যে উড়ামেজবাউর রহমান সুমনলিড বিনোদনহাওয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT