বাংলাদেশ

দেশের ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

বাংলাদেশ সরকারের লোগো, যেখানে দেশের মানচিত্র ও সরকারী স্লোগান রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সরকারের অফিসিয়াল লোগো, যেখানে দেশের মানচিত্র ও সরকারী স্লোগান রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চট্টগ্রামসহ দেশের ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করাতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস ইউং থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস উইং থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, প্রধান উপদেষ্টা আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বন্দর নগরীসহ সব ঝুঁকিপূর্ণ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন। অন্তর্বর্তী সরকার যেকোনো মূল্যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে ও সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ করছে তার অনুসারীরা।

আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম আদালত এলাকায় চিন্ময় অনুসারী ও পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আইনজীবী নিহত হয়েছেন। এদিকে আদালত চিন্ময়ের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বিষয়:প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রেস উইং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…