অপরাধ

সাবেক মন্ত্রী কামরুলকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

সাবেক মন্ত্রী কামরুলের ছবি, পোর্ট্রেট, পলিটিশিয়ান. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক মন্ত্রী কামরুলের একটি ছবি, তিনি একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখান। এর আগে সকালে কামরুল ইসলামকে কারাগার থেকে ঢাকা মহানগর আদালতে হাজির করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামি কামরুল ইসলামের নামে জ্ঞাত আয়বহির্ভূত ছয় কোটি ২৯ লাখ ১৯ হাজার ১৯৫ টাকার সম্পদের মালিকানা অর্জন করে ভোগ দখলে রাখা এবং ১৫টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ২১ কোটি ১৮ লাখ ১৫ হাজার ৪৬৫ টাকা লেনদেন করে মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ গ্রহণের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্য তা রূপান্তর বা হস্তান্তর করে দুদকের আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এ ঘটনায় গত ২৩ ডিসেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করে।

এর আগে গত ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। রিমান্ডে নেওয়া হয় একাধিক মামলায়।

বিষয়:দুদকের মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…