জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ নিয়ে পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে, আসামিদের বাসায় একাধিকবার অভিযান চালিয়েও তাদের গ্রেপ্তার করা যায়নি, তারা পালিয়ে ভারতে চলে গেছেন। এক সপ্তাহের মধ্যে হাজির না হলে আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনী প্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর।







