চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হত্যা মামলায় ৩ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ

আসাদুজ্জামান বাবুলআসাদুজ্জামান বাবুল
৭:৪৫ অপরাহ্ণ ১০, জুলাই ২০২৩
অপরাধ, আদালত
A A

গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় লুৎফর মোল্লা নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার তিন আসামীকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন গোপালগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। একই সাথে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানাও করেছেন বিচারক।

আজ সোমবার (১০ জুলাই) গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাকসুদুর রহমান এ আদেশ দেন।
রায় ঘোষণার সময় সকল আসামীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, ২০২১ সালের ৭ অক্টোবর সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজারে চা খেয়ে একই উপজেলার চরকুশলী গ্রামে যায় নিহত লুৎফার মোল্লা। সেখান থেকে রাত দশটার দিকে লুৎফর রহমানের মোবাইল ফোন একটি কল আসে। সেখান থেকে তিনি ফোনে কথা বলতে বলতে হেটে বাড়ির দিকে রওনা হন।

পথিমধ্যে ওই এলাকার সোলাইমান শিকদারের বাগানের কাছে পৌঁছলে কে বা কারা তাকে এলোপাতাড়িভাবে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় নিজামুল নিহত লুৎফর মোল্লার ছেলে সজীব মোল্লাকে ফোনে বিষয়টি জানালে পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে তার পিতাকে মৃত অবস্থায় দেখতে পায়।

পরে নিহতের ছেলে বাদি হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে আজ সোমবার বিকেলের দিকে এ মামলার আসামী মফিজুর রহমান ওরফে মফিজ হাওলাদার, আব্দুল্লাহ শিকদার ও সাজেদুল ইসলামমের বিরুদ্ধে ফাঁসি রায় ঘোষণা করেন বিচারক।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোপালগঞ্জটুঙ্গিপাড়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংলিশের সঙ্গে আগ্রাসী আচরণ করে শাস্তি পেলেন নাহিদ

জুন ১০, ২০২৬

২০৩০ সালের মধ্যে ৫ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য

জুন ১০, ২০২৬

জামায়াত জোটে নেই বাংলাদেশ খেলাফত আন্দোলন

জুন ১০, ২০২৬
ছবি: এআই স্ক্যাচ

বাজেটে তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকার তহবিল আসছে

জুন ১০, ২০২৬

নিষেধাজ্ঞার ২৪ বছর পরও কমেনি পলিথিন নির্ভরতা: গবেষণা

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT