বাংলাদেশ

আন্দোলনের মাধ্যমে পাওয়া সুযোগের সদ্ব্যবহার করা হবে: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি বক্তব্য দিচ্ছেন, আন্দোলনের সুযোগের সদ্ব্যবহার. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান বিচারপতি আন্দোলনের সুযোগের সদ্ব্যবহার করার গুরুত্বের ওপর বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে নতুন যাত্রা শুরু করতে হবে উল্লেখ করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, গত সরকারের আমলে বিচার বিভাগে সততার বদলে শঠতা (প্রতারণা) চালু হয়েছিল। তবে এখন ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে পাওয়া সুযোগের সদ্ব্যবহার করা হবে।

রোববার (৮ ডেসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সিটিজেন কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

সৈয়দ রেফাত আহমেদ বলেন, ‘এই মুহূর্তে আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি। আর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন যাত্রা শুরু করতে হবে।’

তিনি বলেন, গত সরকারের আমলে বিচার বিভাগে আশ্রয়ের বদলে নির্যাতনের সংস্কৃতি চালু হয়েছিল, এখন থেকে জনগণকেন্দ্রিক বিচারব্যবস্থা গড়ে তোলা হবে।

বিষয়:প্রধান বিচারপতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…